আজ শেষ হচ্ছে দুটি ধারাবাহিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শেষ হয়ে যাচ্ছে এটিএন বাংলার দুটি ধারাবাহিক নাটক। রাতেই দেখানো হবে নাটক দুটির শেষ পর্ব। এর মধ্যে আহসান হাবিবের রচনায় ‘প্রহেলিকা’ নাটকটি পরিচালনা করেছেন বিক্রম খান। নাটকটি ৩৯ পর্বেই শেষ হচ্ছে। এ নাটকে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, শামীমা তুষ্টি, মাজনুন মিজান, ফারুক আহমেদ, শফিকুল দিলু, বরুণ প্রমুখ।

অন্যদিকে, ‘জীবনের অলিগলি’ নাটকটি রচনা করেছেন ফজলুল হক আর পরিচালনা করেছেন ফজলুর রহমান। নাটকটিতে অভিনয় করেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, আনিসুর রহমান মিলন, সুমাইয়া শিমু, নওশিন, হুমায়রা হিমু, শিরিন বকুল, ড. এজাজ, সাইদ বাবু প্রমুখ। নাটকটি আজ ২০১ পর্বে শেষ হচ্ছে।
‘প্রহেলিকা’ প্রচার করা হবে আজ রাত আটটায় এবং ‘জীবনের অলিগলি’ ৮টা ৪০ মিনিটে। আগামী সপ্তাহ থেকে এই দুটি নাটকের সময়ে শুরু হবে নতুন দুটি নাটক।