আজ 'অয়োময়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন করে নির্মিত অয়োময় নাটকের দৃশ্য
নতুন করে নির্মিত অয়োময় নাটকের দৃশ্য

হুমায়ূন আহমেদের জনপ্রিয় ধারাবাহিক অয়োময়। একসময় প্রচারিত হতো বিটিভিতে। দর্শকদের পছন্দের এই ধারাবাহিক নাটকটি আবার নতুন করে নির্মিত হলো। তবে পুরো ধারাবাহিক নয়, অংশবিশেষ। পরিচালকের ভাষায় ‘কিছু সিকোয়েন্স’। লাক্স-চ্যানেল আই সুপারস্টার-২০১৪ প্রতিযোগীদের অভিনয়-দক্ষতা যাচাই করতেই নির্মাণ করা হলো এটি। এবারের অয়োময়-এর নির্মাতা রেদওয়ান রনি। এতে অভিনয় করেছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টারের পাঁচজন প্রতিযোগী। তাঁর হলেন: প্রেমা, নীলা, নাজিফা, নোভাইরা ও নাজনীন। এই পাঁচ প্রতিযোগীর সঙ্গে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, দীপা খন্দকার, জয়রাজ ও সুজাত শিমুল। নতুন করে অয়োময় নির্মাণ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘স্যারের একটি অসাধারণ সৃষ্টি অয়োময়। প্রতিযোগীদের পাশাপাশি আমার জন্য কাজটা চ্যালেঞ্জিং ছিল। তাই নির্মাণ করতে গিয়ে খানিকটা ভয়ও কাজ করেছে। তবে লাক্সের প্রতিযোগীরা ভালো অভিনয় করেছেন। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’
অয়োময় ছাড়াও রেদওয়ান রনি তিনজন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগীকে নিয়ে নির্মাণ করেছিলেন আজ রবিবার। ২৩ সেপ্টেম্বর প্রচার হয়েছে সেটি।। আর আজ রাত নয়টা ৩৫ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে অয়োময়।