আজ 'সুলতান সুলেমান'-এর ২০০ পর্ব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘সুলতান সুলেমান’-এর ২০০তম পর্ব প্রচারিত হবে আজ। তুরস্কে নির্মিত এই ধারাবাহিক বাংলা ভাষায় ডাবিং করে প্রচারিত হচ্ছে বাংলাদেশি চ্যানেলে।
প্রায় ৭০০ বছর ধরে তুরস্কের অটোমান সাম্রাজ্যের রাজত্ব ছিল পৃথিবীজুড়ে। সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দী ছিল এই সাম্রাজ্যের স্বর্ণযুগ। এই সুলতানের জীবনী নির্ভর করেই গড়ে উঠেছে এই ধারাবাহিকের কাহিনি। গল্পে দেখা যাবে ক্ষমতার টানাপোড়েনে অটোমান সাম্রাজ্যের ষড়যন্ত্র, গুপ্তহত্যা, ভাই হত্যা, সন্তান হত্যা ও দাসপ্রথার নানান ঘটনা। জীবন্ত হয়ে উঠেছে সুলতানকে প্রেমের জালে আবদ্ধ করে এক সাধারণ দাসীর সম্রাজ্ঞী হয়ে ওঠার কাহিনি। আজ সন্ধ্যা সাড়ে সাতটায় প্রচারিত হবে এর ২০০তম পর্ব। একই দিন রাত ১০টায় প্রচারিত হবে এটি। সপ্তাহে ছয় দিন প্রচারিত হয় এই ধারাবাহিক।