আজই শুটিং শেষ, প্রচারও শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে শেষ হচ্ছে শুটিং। অন্যদিকে শুরু হচ্ছে প্রচার। আজ থেকে দীপ্ত টিভির মিনি ধারাবাহিক ‘একদিন প্রতিদিন’ ধারাবাহিক শুরু হবে। নাটকটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা তানভীর সানি। তিনি জানান, ‘বেশ কয়েক দিন ধরে আমরা শুটিং করছি। আজ শুটিংয়ের শেষ দিন। আর আজ থেকে প্রচার শুরু হচ্ছে নাটকটির।’
ছয় পর্বের এই ধারাবাহিকে অভিনয় করেছেন রিয়াজ, শারমিন জোহা শশী আরও অনেকে। নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক জানান, সাজিদ একজন প্রতিষ্ঠিত আর্কিটেক্ট। প্রচণ্ড ক্যারিয়ার সচেতন সাজিদ একরোখা এবং অহংকারী। মূল্য দেয় না কোনো সম্পর্কের। নিজের অজান্তে ক্রমশ হারাতে থাকে বাবা, মা, স্ত্রী এবং বন্ধুদের। এক ভোরে সাজিদ ভয়ংকর এক স্বপ্ন দেখে। এরপর এলোমেলো হয়ে যায় সাজিদের প্রতিদিন।
নাটকটি দেখানো হবে আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা এবং রাত ৯টায়।
