আজকের অনন্যায় নিশো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারহানা নিশো l ছবি: প্রথম আলো
ফারহানা নিশো l ছবি: প্রথম আলো

গাজী টিভিতে প্রচারিত হয়ে আসছে নারীদের গেম শো-বিষয়ক অনুষ্ঠান ‘আজকের অনন্যা’। পয়লা বৈশাখ থেকে শুরু হচ্ছে অনুষ্ঠানটির দ্বিতীয় কিস্তি। এবার উপস্থাপনা করছেন ফারহানা নিশো।
অনুষ্ঠানটিতে এসেছে বেশ পরিবর্তন। মুঠোফোনে ফারহানা নিশো বললেন, ‘আমরা একেক পর্বে একেক পেশার নারীদের আমন্ত্রণ জানিয়েছি। তাঁদের নানা ধরনের অভিজ্ঞতা দেওয়া-নেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের গেম থাকছে। আশা করছি, নতুন কিস্তির অনুষ্ঠানটি সবার ভালো লাগবে।’
‘আজকের অনন্যা’ অনুষ্ঠানটি প্রতি শুক্রবার প্রচারিত হবে রাত ৮টা ৪০ মিনিটে।