প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশ টিভিতে ঈদের দিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক আন্তর্জাতিক মামা। মেহরাব জাহিদের রচনা ও জাহিদ হাসানের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন সাজু খাদেম, মোনালিসা প্রমুখ। আবু বক্কর সিদ্দিক, যাকে সবাই সংক্ষেপে ‘এবিসি’ নামে ডাকে। এলাকার নানা রকম কাজে সবার আগে এবিসিকে পাওয়া যায়। কাউকে রক্ত দেওয়া, যেকোনো সমস্যায় সবার আগে যাওয়া ইত্যাদি। এবিসির স্বাভাবিক পোশাক ও চালচলন সবার কাছে নিছক একটি কৌতুকময় চরিত্র। তার বাবা, এলাকার লোকজন, এমনকি তার প্রেমিকার কাছেও এবিসি এই আধুনিক সভ্য যুগের একজন ‘ক্ষ্যাত’ মানুষ। এ জন্য তার বাবা ও প্রেমিকার কাছে মান-সম্মান দিন দিন কমে যাচ্ছে তার। তাই একসময় এবিসি নিজেদে বদলাতে থাকে। একসময় এবিসি নিজেকে আন্তর্জাতিক হিসেবে ঘোষণা করে।