আবদুল্লাহ আবু সায়ীদের গল্প থেকে টেলিছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের গল্প থেকে নির্মিত হলো টেলিছবি। ‘চেতনা চেতনের পদাবলি’ নামের গল্প থেকে একই শিরোনামে টেলিছবিটি নির্মিত হয়েছে।
টেলিছবিটি যৌথভাবে নির্মাণ করেছেন মাইনুল হাসান ও মো. মাহ্ফুজুল হক। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সালমান রাইয়ান।
অন্যতম পরিচালক মাইনুল হাসান জানান, কিছুদিন আগে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বিভিন্ন লোকেশনে টেলিছবিটির দৃশ্য ধারণ শেষ হয়। আজ শুক্রবার চ্যানেল আইয়ে বেলা দুইটার সংবাদের পর টেলিছবিটি প্রচারিত হবে।
‘চেতনা চেতনের পদাবলি’ টেলিছবিতে অভিনয় করেছেন ইনামুল হক, শহীদুল আলম সাচ্চু, আরমান পারভেজ মুরাদ, শিরীন বকুল, স্বাধীন খসরু, আশরাফ কবীর, সাজু মেহেদি, বাবু, মামুন সারওয়ার, যোজন মাহমুদ, নিক্তি, লাক্স তারকা সিনি স্নিগ্ধাসহ অনেকে।