আবার উপস্থাপনায় ঈশিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন ক্রিকেটারের সঙ্গে ঈশিকা
তিন ক্রিকেটারের সঙ্গে ঈশিকা

মাঝে বেশ কিছুদিন বিরতি। এরপর আবারও উপস্থাপনা ফিরলেন মডেল ও অভিনেত্রী ঈশিকা খান। ক্রিকেটারদের আড্ডা নিয়ে তৈরি একটি অনুষ্ঠান উপস্থাপনা করলেন তিনি, নাম ‘ক্রিকেট ক্রিকেট’।
হঠাৎ উপস্থাপনায় ফেরার কারণ জানাতে গিয়ে ঈশিকা বললেন, ‘উপস্থাপনা যে একবারেই ছেড়ে দিয়েছি, তা নয়। ভিন্ন ধরনের কিছু করার সুযোগ পেলে কাজ করি। আর এটি তো ক্রিকেটারদের নিয়ে। ক্রিকেটের যেকোনো বিষয়েই দুর্বল আমি। তাই হাতছাড়া করতে চাইনি অনুষ্ঠানটি। নিজেকে নিয়েও এত কথা বলতে পারি না যতটা বলতে পারি ক্রিকেট নিয়ে।’
ক্রিকেটের প্রতি ঈশিকার এই আগ্রহটা তাঁর বাবার কারণে। শুধু ক্রিকেট খেলা দেখতেই বেশ কয়েকবার দেশের বাইরেও গিয়েছেন এ অভিনেত্রী।
ঈদের অনুষ্ঠানটিতে উপস্থাপিকা ঈশিকার সঙ্গে আড্ডায় যোগ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় তাসকিন আহমেদ, সাব্বির রহমান, আরাফাত সানি।
‘ক্রিকেট ক্রিকেট’ অনুষ্ঠানটি আসছে ঈদে মাছরাঙা টেলিভিশনের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।