আবার ক্যামেরার সামনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনয়ে ফিরেছেন বনশ্রী ও রানী সরকার
অভিনয়ে ফিরেছেন বনশ্রী ও রানী সরকার

অবশেষে আবার ক্যামেরার সামনে দাঁড়ালেন অভিনেত্রী বনশ্রী ও রানী সরকার। নাটকের নাম ভালোবাসার পাঠশালা নাই। জি এম সৈকতের রচনা ও সৃষ্টির পরিচালনায় এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকে রানী সরকার অভিনয় করেছেন সজলের মা ও বনশ্রী অভিনয় করেছেন ভাবির চরিত্রে। একই সঙ্গে ওই নাটকে দেখা যাবে একসময়ের জনপ্রিয় অভিনেতা সাত্তারকে।
এ নাটকে আরও অভিনয় করেছেন সজল ও বাঁধন। বনশ্রী ও রানী সরকারের অভিনয় প্রসঙ্গে জি এম সৈকত জানান, বনশ্রী প্রায় ছয় বছর এবং রানী সরকার আড়াই বছর পর ক্যামেরার সামনে দাঁড়ালেন।