আবার ক্যামেরার সামনে দীপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপা খন্দকার
দীপা খন্দকার

আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন দীপা খন্দকার। গতকাল বুধবার থেকে তিনি নতুন নাটকের কাজ শুরু করেছেন। নাটকের নাম বজ্র আঁটুনি। তৈরি হচ্ছে ঈদের জন্য। এটি প্রচারিত হবে গাজী টিভিতে।
গত ১১ আগস্ট দ্বিতীয় সন্তানের মা হয়েছেন দীপা। এবার তিনি কন্যাসন্তানের মা হয়েছেন। এ কারণেই মাস দুয়েক তিনি ক্যামেরা থেকে দূরে ছিলেন। মেয়ের নাম রেখেছেন আরোহী। দীপার প্রথম সন্তান আদ্রিক।
দীপা জানান, বজ্র আঁটুনি ছাড়া আরও কয়েকটি নাটকে অভিনয়ের ব্যাপারে তাঁর আলোচনা হয়েছে। সব কটিই প্রচারিত হবে এবার ঈদে।
গত মঙ্গলবার বিকেলে দীপা বলেন, ‘আমি যখন শুটিং করব, আরোহী তখন আমার মায়ের কাছে থাকবে। খুব বেশি কাজ করব, তা বলব না। আরোহী একটু বড় হলে আবার নিয়মিত নাটকে সময় দেব।’
দীপা খন্দকার অভিনীত তিনটি ধারাবাহিক নাটক এখন দেশ টিভি, বাংলাভিশন আর বিটিভিতে দেখানো হচ্ছে।