আবার দুই বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমন ও ​িনরব
ইমন ও ​িনরব

বছর সাতেক আগে এফএম সংবাদ নামে এক ঘণ্টার একটি নাটকে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। বড় পর্দায় তাঁরা একসঙ্গে অভিনয় করেন এই তো ভালোবাসা নামের একটি ছবিতে, তা-ও চার বছর আগের কথা। এরপর চলচ্চিত্র ও টেলিভিশন—দুই মাধ্যমকে ঘিরেই দুই বন্ধু নিরব আর ইমনের ব্যস্ততা বেড়ে যায়। একসঙ্গে কাজ করার সুযোগ যেন কোনোভাবেই পাননি তাঁরা। তবে এবার ব্যাটে-বলে মিলেছে। চতুষ্কোণ নামের নতুন একটি টেলিছবিতে একসঙ্গে দেখা যাবে এই দুই অভিনেতাকে।
কাজী সুস্মিন আফসানা রচিত ও বি ইউ শুভ পরিচালিত টেলিছবি চতুষ্কোণ তৈরি হচ্ছে ভালোবাসা দিবস সামনে রেখে। আগামী ১৪ ফেব্রুয়ারি এটিএন বাংলায় প্রচার করা হবে টেলিছবিটি।
দীর্ঘদিন পর দুই বন্ধু একসঙ্গে কাজের সুযোগ পেয়ে দারুণ খুশি। ইমন বললেন, ‘আমাদের দুজনের মধ্যে কাজের বোঝাপড়াটা ভালো। অনেক দিন পর আবারও একসঙ্গে কাজের সুযোগ পেয়ে বেশ ভালো লাগছে।’ নিরব বলেন, ‘মিডিয়ায় কাজের শুরু থেকেই আমাদের দুজনের বন্ধুত্ব। কাজের বাইরেও আমাদের দেখা হয়, আড্ডা হয়। কাজের সময় তো আমাদের আড্ডা আরও জমে। আমরা অনেক মজা করে কাজ করি।’
পরিচালক শুভ জানিয়েছেন, আগামী ৮ থেকে ১০ জানুয়ারি উত্তরায় তাঁর নতুন টেলিছবিটির শুটিং হবে। এতে ইমন ও নিরবের বিপরীতে অভিনয় করছেন লাক্স তারকা চৈতি ও অরিন।