আবার মা হলেন মৌসুমী নাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও ছেলের মা হয়েছেন মৌসুমী নাগ। গতকাল রোববার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৌসুমীর অস্ত্রোপচার করেন চিকিৎসক নুসরাত জামান। শিল্পী-দম্পতি শোয়েব ও মৌসুমীর এটি প্রথম সন্তান। দুপুরে হাসপাতাল থেকে শোয়েব জানান, শনিবার মৌসুমীকে হাসপাতালে ভর্তি করা হয়। ছেলে ও মা দুজনই সুস্থ আছেন।
মৌসুমী নাগের প্রথম সন্তান পৃথিবী এখন আছে কানাডায় তার বাবা মিঠু বিশ্বাসের কাছে। মিঠুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর শোয়েবের সঙ্গে ঘর বাঁধেন মৌসুমী।