আবার 'উজান গাঙের নাইয়া'

বছর দু-এক আগে নিখোঁজ হয়েছিল আমজাদ। গ্রামের সবাই ধরে নিয়েছিল সে মৃত। আর তাই দু’বছর পরে হঠাৎ করে আমজাদের আবারও গ্রামে ফিরে আসা নিয়ে সবার মাঝেই দেখা দেয় নানা অনিশ্চয়তা। এমন সব চমৎকার গল্প নিয়েই নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক উজান গাঙের নাইয়ার তৃতীয় মৌসুমের গল্প।
একটি আনন্দমূলক পারিবারিক নাটক, উজান গাঙের নাইয়া’র উদ্দেশ্য দর্শকদের নতুন সামাজিক প্রথা আর সঠিক ও যথার্থ আচরণ গ্রহণ করতে উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়া (বিশেষত শাশুড়ি, স্বামী, গর্ভবতী নারী ও নতুন মায়েদের ক্ষেত্রে) এবং মহিলাদের জন্য নিরাপদ গর্ভকালীন সময় ও প্রসব নিশ্চিত করা। এ ছাড়া গর্ভবতী নারী ও নবজাতক শিশুদের যত্ন নিতে সাহায্য করাও এই নাটকের অন্যতম আরেকটি উদ্দেশ্য বলেন জানান বিবিসি মিডিয়া অ্যাকশনের কর্মকর্তা প্রিন্স ঈদ ই আমিন চৌধুরী তিনি জানান, উজান গাঙের নাইয়া’র তৃতীয় সিরিজের চরিত্রগুলোর প্রাত্যহিক জীবনযাত্রা আবর্তিত হয় সাগরের তীর ঘেঁষা কাল্পনিক জেলে গ্রাম ঈশানপুরে। আর এ গ্রামের কিছু জেলে ও তাদের পারিপার্শ্বিক মানুষের কঠোর জীবনসংগ্রাম, বাস্তবতা এবং সেই সঙ্গে এই সমাজের জন্ম, মৃত্যু, বিয়ে, বিশ্বাসঘাতকতা, হারানোর বেদনা ও নিজেকে গড়ে তোলার গল্প নিয়েই এগিয়েছে উজান গাঙের নাইয়া’র তৃতীয় সিরিজ।
এবারের নাটকটি প্রধান লেখক আনিসুল হক। আর চিত্রনাট্য করেছেন রফিকুল ইসলাম পলটু, গোলাম রাব্বানী ও মনিরুল ইসলাম রুবেল।
নাটকটি প্রযোজনা করছে বিবিসি মিডিয়া অ্যাকশন। এতে অভিনয় করেছেন রিয়াজ, লুৎফুর রাহমান জর্জ, মৌসুমি হামিদ, নাজমুল হুদা বাচ্চু, ডলি যহুর, শতাব্দি ওয়াদুদ, জ্যোতিকা জ্যোতি, রওনক হাসান, মাজনুন মিজান, অশোক বেপারী, তউসিফ, নাদিয়া, শামিমা তুষ্টি, রিকিতা নন্দিনি শিমু, সৈকত প্রামানিক সহ আরও অনেকে।