আবারও নাটকে ইমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উচ্চতর ব্যবহারিক শিক্ষার দৃশ্যে ইমন ও মেহ্‌জাবীন
উচ্চতর ব্যবহারিক শিক্ষার দৃশ্যে ইমন ও মেহ্‌জাবীন

ইমন বড় পর্দায় অভিনয় নিয়ে ব্যস্ত। তাঁর ধ্যান-জ্ঞানও বড় পর্দাকে ঘিরেই। তবে চলচ্চিত্রের ফাঁকে বেশ কয়েক বছর পর ছোট পর্দায় সময় দিলেন তিনি। কাজ করলেন ঈদের জন্য নির্মিত বিশেষ খণ্ডনাটক উচ্চতর ব্যবহারিক শিক্ষায়। এতে ইমনের বিপরীতে অভিনয় করেছেন মেহ্জাবীন।
হঠাৎ করেই ইমনের নাটকে ফেরার কারণ জানতে চাইলে এই অভিনেতা বলেন, ‘চলচ্চিত্রই আমার ধ্যান-জ্ঞান। তবে ভালো স্ক্রিপ্ট পেলে বিশেষ দিনের বিশেষ নাটকে কাজ করতে আমার কোনো আপত্তি নেই। উচ্চতর ব্যবহারিক শিক্ষা নাটকের পাণ্ডুলিপি যেমন মজার, ঠিক তেমনি শিক্ষণীয় বেশ কিছু বার্তাও আছে। তাই কাজটা করতে রাজি হয়েছি। তা ছাড়া দর্শকদের অনুরোধ তো ছিলই।’ ইমন জানান, এক বছরের ব্যবধানে আবারও নাটকে অভিনয় করলেন। গত বছর ল্যাম্পপোস্ট নামে একটি নাটকে কাজ করেন তিনি।
রুম্মান রশীদ খানের লেখা এবারের নাটকটি পরিচালনা করেছেন মইনুল ওয়াজেদ। পরিচালক জানান, উচ্চতর ব্যবহারিক শিক্ষা ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।