আবারও 'মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৪'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বেলা আড়াইটায় পুনঃপ্রচার হবে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৪’। মাছরাঙা টেলিভিশনে দেখানো হবে এ আয়োজন। মূল আয়োজনের উপস্থাপনায় ছিলেন তিশা, মোশাররফ করিম ও সাজু খাদেম। ৮ মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় তারকাবহুল এই পুরস্কার আয়োজন। সরাসরি অনুষ্ঠানটি দেখায় মাছরাঙা টেলিভিশন। তারকা জরিপ ও সমালোচক বিভাগে সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি ছিল জাঁকজমক সাংস্কৃতিক পরিবেশনা