আমরা 'সেলাই পরিবার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক ফ্রেমে সেলাই পরিবার–এর শিল্পী ও কলাকুশলীরা। ছবি: খালেদ সরকার
এক ফ্রেমে সেলাই পরিবার–এর শিল্পী ও কলাকুশলীরা। ছবি: খালেদ সরকার

প্রচার শুরু হচ্ছে ধারাবাহিক নাটক সেলাই পরিবার-এর। প্রচার শুরুর আগে তাই এই পরিবারের সদস্যরা বসলেন আড্ডায়। বসল মিলনমেলা। সেখানেই জানানো হলো, এখন থেকে প্রতি সপ্তাহের মঙ্গল ও বুধবার বিকেল সাড়ে পাঁচটায় চ্যানেল আইয়ে দেখানো হবে ধারাবাহিকটি।
দেশের পোশাককর্মীদের জীবনের গল্প নিয়ে সেলাই পরিবার ধারাবাহিকটির নির্দেশনা দিয়েছেন রোকেয়া প্রাচী। এর মূল ভাবনা সৈয়দ এ কে আনোয়ারুজ্জামানের।
সেলাই পরিবার–এর প্রচার উপলক্ষে শিল্পী-কলাকুশলীদের মিলনমেলায় উপস্থিত ছিলেন নাটকটির প্রযোজক আনোয়ারা বেগম, নির্মাতা রোকেয়া প্রাচী, অভিনয়শিল্পী শাকিল আহমেদ, সুমনা সোমা, ইমন, দিহান, শামিমা তুষ্টি, সাজ্জাদ রেজা, সাজ্জাদ রাজীব, বীথি রানী সরকার, কাজী রাজু, পিয়াল প্রমুখ। সেলাই পরিবার নাটকে আরও অভিনয় করেছেন দিলারা জামান, জয়ন্ত চট্টোপাধ্যায়, আহমেদ রুবেল, লুৎফর রহমান জর্জ, আহসান হাবিব নাসিম, মাজনুন মিজান, সুমনা সোমা, নিশা, অলিউল হক রুমি, উজ্জ্বল ও রাসেল।