আমার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে ঈদের সাত দিনের প্রতিদিনই বেলা তিনটায় জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হবে ‘আমার গান’। এবার শিল্পীরা গাইবেন বাংলার প্রখ্যাত গীতিকার ও সুরকারদের জনপ্রিয় সব গান। ঈদের দিন গান পরিবেশন করবেন শিল্পী রুমানা ইসলাম ও ইউসুফ আহমেদ খান। তাঁরা গাইবেন প্রখ্যাত গীতিকার, সুরকার ও অভিনেতা খান আতাউর রহমানের জনপ্রিয় সব গান। ঈদের দ্বিতীয় দিন গান পরিবেশন করবেন শিল্পী বাদশাহ বুলবুল ও অনুপমা মুক্তি। তাঁরা গাইবেন প্রখ্যাত গীতিকার মোহাম্মদ মনিরুজ্জামানের জনপ্রিয় গানগুলো। ঈদের তৃতীয় দিন গীতিকার আবু হেনা মোস্তফা কামালের কিছু জনপ্রিয় গান পরিবেশন করবেন শিল্পী সুজিত মোস্তফা ও মৌটুসী।