আর টিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চঞ্চল চৌধুরী ও এজাজুল ইসলাম অভিনয় করেছেন মানি ইজ প্রবলেম নাটকে। আরটিভিতে ঈদের দিন থেকে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত ৯টা ৪০ মিনিটে দেখানো হবে এই ছয় পর্বের ধারবাহিক নাটকটি। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, শামীমা নাজনীন, মিশু সাব্বির প্রমুখ।
চঞ্চল চৌধুরী ও এজাজুল ইসলাম অভিনয় করেছেন মানি ইজ প্রবলেম নাটকে। আরটিভিতে ঈদের দিন থেকে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত ৯টা ৪০ মিনিটে দেখানো হবে এই ছয় পর্বের ধারবাহিক নাটকটি। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, শামীমা নাজনীন, মিশু সাব্বির প্রমুখ।

তাঁদের আড্ডা গানে ঈদ

আরটিভিতে ঈদের তৃতীয় দিন বিকেলে ৫টা ২০ মিনিটে দেখানো হবে ‘আড্ডা গানে ঈদ’। এতে অংশ নেবেন নির্মাতা ও অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওন এবং অভিনেতা চঞ্চল চৌধুরী। এ দুজনেরই অভিনয়ের বাইরে আরও একটি গুণ আছে। দুজনেই গান করেন। তবে নিয়মিত না। এই দুই অভিনয়শিল্পী অনুষ্ঠানে গান করলেন এবার। গানের পাশাপাশি তাঁরা কথা বলেছেন ঈদের নানা স্মৃতি নিয়ে। রুমানা মালিক মুনমুন অনুষ্ঠানটির উপস্থাপনা করেছেন।

মিস্টার পাষাণ

আরটিভিতে ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৪৫ মিনিটে দেখানো হবে টেলিছবি মিস্টার পাষাণ ৫। হিমেল আশরাফের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, তানজিন তিশা প্রমূখ।

লাভলু দেশের সবচেয়ে বড় মাফিয়া ডন। তাঁর নিয়ন্ত্রণে অন্ধকার জগতের অনেক কিছু। সৎবাবা এটা মেনে নিতে পারে না। তাইতো লাভলুকে এসব পথ থেকে সরে আসতে বলে। এ নিয়ে শুরু হয় দ্বন্ধ। লাভলু সিদ্ধান্ত নেয় এ পথ থেকে ফিরবে। শুরু হয় অন্য ঝামেলা। এ কাহিনী নিয়ে এবার নির্মিত হয়েছে ‘মিস্টার পাষান ৫ ’। এটি এ নাটকের শেষ কিস্তি।

.
.


ফিরে যাব না
আরটিভিতে ঈদের দিন রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে একক নাটক ফিরে যাব না। জাকির হোসেন উজ্জলের রচনা ও জাহিদ হাসানের পরিচালনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, অর্ষা, তোফা হাসান প্রমুখ। সামান্তার কাছে তুষারের ঠিকানা বলতে শুধু ‘সিরাজগঞ্জ’ জেলার নামটাই ছিল। বাস থেকে নেমে কোথায় খুঁজবে? কীভাবে খুঁজবে? বুঝতে পারে না। মোবাইলে তুষারের ছবি দেখিয়ে সবার কাছে তুষারের সন্ধান চায় সামান্তা। কিন্তু কেউ কিছু বলতে পারে না। উল্টো লোকজন ওর দিকে এমন সন্দেহজনকভাবে তাকায় যে সামান্তা অস্বস্তি বোধ করে। এর মধ্যে বাস স্টেশনে রটে যায় ঢাকা থেকে একটা মেয়ে এসেছে একজনকে খুঁজতে। একজন লোকাল পত্রিকার সাংবাদিক ছুটে আসেন। কাহিনির মোড় নেয় অন্যদিকে।
 
বন্ধু তবুও দুজনে
আরটিভিতে ঈদের দিন বিকেল ৫টা ২০ মিনিটে প্রচারিত হবে বন্ধু তবুও দুজনে। অভিনয়শিল্পী জাহিদ হাসান ও শমী কায়সার অংশ নিয়েছেন এতে। একটা সময় দুজনে জুটি হয়ে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। সেই সব কাজের অভিজ্ঞতা আর স্মৃতি নিয়ে কথা বলবেন এই দুই তারকা শিল্পী ঈদের বিশেষ আড্ডা অনুষ্ঠানে।