আরও একটি বিদেশি ধারাবাহিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে আরও একটি বিদেশি ধারাবাহিকের প্রচার শুরু হচ্ছে। তুর্কি ধারাবাহিক ‘দিরিলিস: আরতুগ্রুল’ দেখা যাবে মাছরাঙা টেলিভিশনে। তুরস্কে নির্মিত এই ধারাবাহিক প্রচারিত হবে বাংলায় ডাবিং করে। ‘দিরিলিস: আরতুগ্রুল’-এর কাহিনিতে দেখা যাবে, অটোমান সাম্রাজ্যের সুলতান সুলেমানের পূর্বপুরুষ এবং অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আরতুগ্রুল গাজির নানা ধরনের ঘটনা।
এটি প্রচারিত হবে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত নয়টায়।