আরটিভি
মি. পাষাণ
আরটিভিতে ঈদের দিন রাত ১১টা ৫৫ মিনিটে প্রচারিত হবে নাটক মি. পাষাণ। লিখেছেন ফারুক হোসেন। পরিচালনা করেছেন হিমেল আশরাফ। অভিনয় সালাহউদ্দিন লাভলু, তিশা, প্রাণ রায় প্রমুখ।
পাষাণ একজন সন্ত্রাসী। পাষাণ মানসিকভাবে অপরিণত ও নিয়ন্ত্রণহীন। পাষাণের রয়েছে সাধারণ মানুষের তুলনায় অনেক গুণ বেশি আবেগ আর নির্মমতা। একদিন পাষাণের কাছে এক লোক আসে। সে একটি মেয়েকে হত্যা করতে চায়। সব শুনে পাষাণের মনে হয়, এই মেয়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পাষাণ মেয়েটিকে হত্যা করতে রাজি হয়।

পাগল নিয়ে নাটক
আরটিভিতে ঈদের দিন থেকে প্রতিদিন সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে ‘পাগল’ নিয়ে নাটক। ঈদের দিন প্রচারিত হবে নাটক বিয়েপাগল (রচনা: হামেদ হাসান নোমান ও পরিচালনা মিলন ভট্টাচার্য।
অভিনয়ে: আরফান নিশো, শখ প্রমুখ), ঈদের পরদিন বউপাগল (রচনা: জাকির হোসেন উজ্জ্বল ও পরিচালনা শামীম জামান। অভিনয়ে: জাহিদ হাসান, শশী, শামীম জামান প্রমুখ) আর ঈদের তৃতীয় দিন প্রেমপাগল (রচনা: জাকির হোসেন উজ্জ্বল ও পরিচালনা: শামীম জামান। অভিনয়ে: মোশাররফ করিম, মিম, শামীম জামান প্রমুখ)

লায়েক চান দ্য গ্রেট
আরটিভিতে ঈদের দিন থেকে প্রতিদিন রাত ১১টা পাঁচ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক লায়েক চান দ্য গ্রেট। লিখেছেন মাসুম রেজা। পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, মোশাররফ করিম, প্রভা, প্রসূন আজাদ, ডলি জহুর, প্রাণ, সাব্বির প্রমুখ।
ধলকুতুব গ্রামের সহজ-সরল ছেলে লায়েক চান। একই গ্রামের বাবলিকে পছন্দ করে, কিন্তু তা বলতে পারে না। এদিকে বাবলি ভালোবাসে মোবাইল দোকানদার মোবাইল মানিককে। লায়েক স্বপ্নে আদেশ পায়, মনোবাসনা পূর্ণ করতে হলে কী কী করতে হবে। একদিন বাবলি একটি চিঠি দেয় লায়েক চানকে। কিন্তু লায়েক সে ঠিঠি পৌঁছে দেয় না মোবাইল মানিককে। শুরু হয় নতুন গল্প।