আরটিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরটিভিতে বুধবার রাত ১১টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটক  হরতাল। লিখেছেন অনিমেষ আইচ, পরিচালনা করেছেন আজাদ কালাম। অভিনয় করেছেন মোশাররফ করিম, অনিমেষ আইচ, জ্যোতিকা জ্যোতি, দ্বীপান্বিতা হালদার প্রমুখ
আরটিভিতে বুধবার রাত ১১টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটক হরতাল। লিখেছেন অনিমেষ আইচ, পরিচালনা করেছেন আজাদ কালাম। অভিনয় করেছেন মোশাররফ করিম, অনিমেষ আইচ, জ্যোতিকা জ্যোতি, দ্বীপান্বিতা হালদার প্রমুখ

লাঠি পাগল
আরটিভিতে ঈদের দিন থেকে ছয় দিন পর্যন্ত প্রতিদিন রাত আটটা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক লাঠি পাগল। লিখেছেন মাসুম রেজা, পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন রিয়াজ, আ খ ম হাসান, জ্যোতিকা জ্যোতি প্রমুখ।
সাগাই মণ্ডল বিচিত্র পোশাক পরে, সব সময় তার হাতে থাকে একটা তেলতেলে বাঁশের লাঠি। সবাই তাকে লাঠি পাগল ডাকে। সবার ধারণা, লাঠি পাগলের এই লাঠির আঘাতে অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যাবে।
বেয়াদব ছেলে
আরটিভিতে মঙ্গলবার রাত ১১টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটক বেয়াদব ছেলে। লিখেছেন ও পরিচালনা করেছেন জাহিদ হাসান। অভিনয় করেছেন জাহিদ হাসান ও হাসিন। জাহিদ হাসান সত্যবাদী। কেউ তার সামনে মিথ্যা কথা বলে পার পায় না। একসময় তার নাম হয়ে যায় বেয়াদব ছেলে। জাহিদ গ্রামের মাতব্বরের মেয়ে হাসিনকে পছন্দ করে। কিন্তু সেটা তাদের অপ্রকাশিত ভালোবাসা। সত্য কথা বলায় তাঁকে নানা রকম বিপদের মুখোমুখি হতে হয়।
ভণ্ড প্রেমিক
আরটিভিতে ঈদের দিন সন্ধ্যা সাতটা ২০ মিনিটে প্রচারিত হবে নাটক ভণ্ড প্রেমিক। লিখেছেন জাকির হোসেন, পরিচালনা করেছেন শামীম জামান। অভিনয় করেছেন মোশাররফ করিম, তারিন, শামীম জামান, শবনম পারভীন, আমীন আজাদ প্রমুখ। রমজান পুরোনো ঢাকায় একটা বাড়িতে কেয়ারটেকারের কাজ করে। বাড়ির মালিক থাকে বাইরে। রমজানের ইচ্ছা, সে একটা সুন্দরী মেয়ের সঙ্গে প্রেম করবে। মুঠোফোনে একদিন তার পরিচয় হয় সানজানার সঙ্গে। পরিচয় গোপন করে সে নিজেকে বিশাল সম্পত্তির মালিক হিসেবে উপস্থাপন করে। আর একই কাজ করেছে সানজানাও। একদিন ঠিক করে ওরা দেখা করবে। কিন্তু এ কি! তারা তো একে অন্যকে অনেক দিন থেকেই চেনে। কীভাবে?

আরটিভিতে ঈদের দিন বিকেল সাড়ে পাঁচটায় প্রচারিত হবে আড্ডার অনুষ্ঠান ‘আমি আর তুমি’। এখানে অংশ নিয়েছেন হৃদয় খান ও সুজানা এবং সারিকা ও মাহিন দম্পতি। উপস্থাপনা করেছেন নাবিলা
আরটিভিতে ঈদের দিন বিকেল সাড়ে পাঁচটায় প্রচারিত হবে আড্ডার অনুষ্ঠান ‘আমি আর তুমি’। এখানে অংশ নিয়েছেন হৃদয় খান ও সুজানা এবং সারিকা ও মাহিন দম্পতি। উপস্থাপনা করেছেন নাবিলা

কাব্য কথা
আরটিভি তে ঈদের দিন বেলা সাড়ে ১১টায় প্রচারিত হবে নাটক কাব্য কথা। লিখেছেন বীনা আলম, পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয় করেছেন, সজল, মম প্রমুখ।
ওয়ান ওয়ে
আরটিভিতে ঈদের দিন রাত ১১টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটক ওয়ান ওয়ে। লিখেছেন ও পরিচালনা করেছেন রায়হান খান। অভিনয় করেছেন রিয়াজ, তিশা প্রমুখ। সকালে ঘুম ভেঙে গায়ে আলো মাখতে জানালা খোলে ওয়াসেফ। কিন্তু একটি পোস্টার দেখে আঁতকে ওঠে সে। তার জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। শুধু পোস্টার নয়, টিভি চ্যানেলগুলোতেও এই খবর প্রচার করা হচ্ছে।
ভণ্ড ডাক্তার
আরটিভিতে বুধবার সন্ধ্যা সাতটা ২০ মিনিটে প্রচারিত হবে নাটক ভণ্ড ডাক্তার। লিখেছেন জাকির হোসেন, পরিচালনা করেছেন শামীম জামান। অভিনয় করেছেন জাহিদ হাসান, বাঁধন, আ খ ম হাসান, শামীম জামান, নওশাবা, সঞ্জীব আহমেদ, শামীম হোসেন প্রমুখ।
ঝোটন আর ছোটন দুই ভাই যুক্তি করে একদিন শহরে আসে। দুই মাস পর শহর থেকে একটা সাইনবোর্ড নিয়ে গ্রামে ফেরে। দুই ভাইয়ের নামের আগে ডাক্তার লেখা।
সোলমেট
আরটিভিতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রচারিত হবে নাটক সোলমেট। লিখেছেন ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। অভিনয় করেছেন তিশা, জন প্রমুখ। রিফাত গান নিয়েই পড়ে আছে। গান নিয়ে থাকার কারণেই তানিশার সঙ্গে তার ডিভোর্স হওয়ার আশঙ্কা তৈরি হয়।
আমার স্ত্রীর আততায়ী
আরটিভিতে ঈদের দিন রাত নয়টা ১০ মিনিটে প্রচারিত হবে নাটক আমার স্ত্রীর আততায়ী। লিখেছেন সুস্ময় সুমন, পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। অভিনয় করেছেন আরফান নিশো ও মিথিলা। আরিফ অফিস থেকে ফিরে বুঝতে পারে, কে যেন তার স্ত্রী রীনাকে আহত করে পুরো বাসা লন্ডভন্ড করে রেখে গেছে। পরে রীনার কাছ থেকে জানতে পারে অনেক কিছু। সব শুনে আরিফ আতঙ্ক বোধ করে। রীনার কাছে আরিফ শুনেছে, লোকটির নাকের কাছে একটি তিল, সামনের একটি দাঁত কালো এবং পরনে নীল জামা ছিল। এদিকে যে ডাক্তার দেখতে এসেছিল তার পরনেও নীল জামা। আরিফের সবকিছু কেমন যেন গোলমেলে লাগছে।
মিস্টার পাষাণ এখন নেতা হইতে চায়
আরটিভিতে বুধবার রাত নয়টা ১০ মিনিটে প্রচারিত হবে নাটক মিস্টার পাষাণ এখন নেতা হইতে চায়। লিখেছেন ফারুক হোসেন, পরিচালনা করেছেন হিমেল আশরাফ। অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, অপর্ণা প্রমুখ। পাষাণ একজন পেশাদার খুনি। কিন্তু তার আসল পরিচয় কী? থাকে কোথায়? দেখতে কেমন? কিছুই জানে না পুলিশ। তার সম্পর্কে পুলিশের এই অজ্ঞতার অন্যতম কারণ হচ্ছে, পাষাণ একেকটা খুন করে দীর্ঘ বিরতিতে।