আরটিভি অনুষ্ঠানসূচি

২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার
সকাল ১০-৪০ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি: রাজা বাংলাদেশী (মান্না)। ২-১৫ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি: ভালোবাসার লাল গোলাপ। ৭-৪০ জেসমিন। ৮-৩০ ক্লাব এশিয়া (মোনালি ঠাকুর)।
ঈদের দিন
সকাল ১০-০৫ সিসিমপুর। ১০-৪০ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি: লোভে পাপ পাপে মৃত্যু (রিয়াজ, পূর্ণিমা)। ২-১৫ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি: সবার উপরে তুমি (শাকিব খান, স্বস্তিকা)। ৫-৩০ স্টার গেম শো (নীরব, ইমন, সাইমন, আসিফ, আইরিন, সুজানা, শবনম ফারিয়া, ইশানা, মারিয়া নূর)। ৬-৩০ প্যারা। ৭-১০ এ সপ্তাহের প্রেমের গল্প। ৭-৫০ অদৃশ্য মানব। ৮-৫০ কপালে যদি থাকে হাড়...। ৯-২০ ওয়াও! ১১-০৫ ফরমাল ইন রি-অ্যাকশন। ১১-৩০ মাস্তি আনলিমিটেড। ১২-০৫ ঈদ স্পেশাল মিউজিক (রাজিব, ঝিলিক, আতিক, লিজা)।
২৬ সেপ্টেম্বর, শনিবার
সকাল ১০-০৫ সিসিমপুর। ১০-৪০ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি: অংক। ২-১৫ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি: বাজাও বিয়ের বাজনা (রিয়াজ, অপু বিশ্বাস)। ৫-৩০ ড্যান্সি মাহি। ৬-৩০ প্যারা। ৭-১০ ট্রিপ ইন। ৭-৫০ যমজ ৪। ৮-৫০ কপালে যদি থাকে হাড়...। ৯-২০ তোমাকে আলো ভেবে। ১১-০৫ ফরমাল ইন রি-অ্যাকশন। ১১-৩০ বন্ধুত্বের অন্য রকম ফিলিংস। ১২-০৫ ঈদ স্পেশাল মিউজিক (বাদশা বুলবুল, অনুপমা মুক্তি, অলোক সেন)।
২৭ সেপ্টেম্বর, রোববার
সকাল ১০-০৫ সিসিমপুর। ১০-৪০ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি: বেদের মেয়ে জ্যোৎস্না (ইলিয়াস কাঞ্চন, অঞ্জু)। ২-১৫ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি: সিটি টেরর (মান্না, পপি, শাকিব খান)। ৫-৩০ মায়া (মেহজাবিন, সোনিয়া, সাবিলা নূর, মারিয়া নূর, লিজা)। ৬-৩০ প্যারা। ৭-১০ সেই ছেলেটা। ৭-৫০ মিস্টার পাষাণ বিয়ে করতে চায়। ৮-৫০ কপালে যদি থাকে হাড়...। ৯-২০ টু এয়ারপোর্ট। ১১-০৫ ফরমাল ইন রি-অ্যাকশন। ১১-৫০ ঈদ স্পেশাল মিউজিক (রাজা বশির, মিমি, রাজিব, লুইপা)।

প্যারা
আরটিভিতে ঈদের দিন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক প্যারা। লিখেছেন ও পরিচালনা করেছেন আরিফ রহমান। অভিনয় করেছেন মোশাররফ করিম, হাসান মাসুদ, মারজুক রাসেল, বাঁধন, সুমন পাটোয়ারী, সোহেল খান, তারিক স্বপন প্রমুখ। গালিব ও মনসুর ছোটবেলা থেকেই বন্ধু। ঢাকা শহরে থাকে। ভালোভাবে বেঁচে থাকার জন্য অনেক চেষ্টা করে। কিন্তু তাদের ভাগ্য তাদের পক্ষে কখনোই কথা বলেনি। দুই বন্ধুর মধ্যে গালিব চালাক, সব কাজে মনসুরের ওপর প্রভাব খাটানোর চেষ্টা করে। অন্যদিকে, মনসুর ঘুমালে স্বপ্নে অনেক টাকা দেখে। মনসুর এবার চাকরি করবে। একদিন মনসুর জানায় সে চাকরি করবে। কিন্তু কীভাবে?
কপালে যদি থাকে হাড়
আরটিভিতে ঈদের দিন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক কপালে যদি থাকে হাড়। লিখেছেন বৃন্দাবন দাস, পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, বৃন্দাবন দাস, প্রসূন আজাদ প্রমুখ। সৌদি আরব থেকে কোরবানির দুম্বার মাংস আসে এ দেশের গরিব মানুষদের মধ্যে বিতরণের জন্য। এসব মাংস ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করা হয়। এই মাংস বিতরণের কিছু মজার কাহিনি নিয়ে তৈরি হয়েছে গল্প।
ফরমাল ইন রি-অ্যাকশন
আরটিভিতে ঈদের দিন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ফরমাল ইন রি-অ্যাকশন। লিখেছেন ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। অভিনয় করেছেন জাহিদ হাসান, নিপুন, এজাজুল ইসলাম, শামীমা নাজনীন, তারিক স্বপন, মিলন ভট্টাচার্য্য, সাজ্জাদ রেজা প্রমুখ। শত্রুপক্ষ চিহ্নিত করেছে, বাবু ভাইয়ের একটাই সমস্যা, সে একজন ভালো মানুষ। নীতি-নৈতিকতা আর আদর্শ থেকে তাকে সরানো যাচ্ছে না। এবার অন্য পরিকল্পনা। বাবু ভাইকে খারাপ মানুষ হিসেবে প্রমাণ করতে হবে। শত্রুপক্ষের কিছু লোক তাকে নেশাখোর আর কিছু লোক তাকে মেয়েলি ঝামেলায় জড়িয়ে প্রচারণা চালায়। বাবু ভাই শত্রুপক্ষের সব পরিকল্পনা নষ্ট করে দেয়।