আরটিভিতে কৃষিবিষয়ক অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষকের সাফল্য, জীবনযাপন এবং কৃষিবিজ্ঞানীদের গবেষণা—সব মিলিয়ে শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘কৃষি ও কৃষ্টি’। কৃষিবিষয়ক এ অনুষ্ঠানটি শুরু হচ্ছে আরটিভিতে। এটি উপস্থাপনা করছেন শারমিন ইফফাত। আগামীকাল থেকে শুরু হচ্ছে অনুষ্ঠানটির প্রচার। এটি প্রযোজনা করেছেন সাঈদ হাসান। তিনি বললেন, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এর পেছনে কৃষকের একটা অবদান আছে। তাঁদের অবদানের খবর সবার সামনে তুলে ধরতেই এ অনুষ্ঠান। একই সঙ্গে অনুষ্ঠানের মাধ্যমে কৃষির নানা তথ্য জানতে পারবেন দর্শক।
অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায়।