আরটিভিতে শাকিব খান ও কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভিতে ঈদের দিন বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচারিত হবে চিত্রনায়ক শাকিব খান ও কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীকে নিয়ে বিশেষ আড্ডা অনুষ্ঠান ‘একান্ত আলাপ’। এটি এই আড্ডা অনুষ্ঠানের প্রথম পর্ব। এর দ্বিতীয় পর্ব দেখানো হবে ঈদের পঞ্চম দিন বিকেল ৫টা ৩০ মিনিটে। শাহ্ আমীর খসরুর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মাহবুবা ইসলাম সুমি।