আরামকেদারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক আরামকেদারা। লিখেছেন সৈয়দ মনজুরুল ইসলাম। পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয় করেছেন আবুল হায়াত, আবুল কাশেম, শাহেদ শরীফ, নাদিয়া, শৈলী আহসান প্রমুখ। জাহিদ ব্যাংকে আর স্ত্রী সোমা এনজিওতে চাকরি করে। নতুন বাসা ভাড়া করেছে। বাবার আরামকেদারাটা জাহিদ রেখেছে ড্রয়িংরুমে। তাতেই স্ত্রীর আপত্তি। এই নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে মনোমালিন্য। সোমা কেদারাটি বিদায় করতে চায়। স্বপ্নে সে তার মৃত শাশুড়িকে দেখতে পায় কেদারায়। এরপর কেদারার ওপর দুর্বলতা তৈরি হয় সোমার। এদিকে জাহিদ এখন কেদারাটা আর বাসায় রাখতে চায় না। কেন?