আসাদের কণ্ঠে মুক্তিযুদ্ধের গল্প শুনল শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বিজয়ের গল্প’ অনুষ্ঠানে শিশুদের সঙ্গে রাইসুল ইসলাম আসাদ
‘বিজয়ের গল্প’ অনুষ্ঠানে শিশুদের সঙ্গে রাইসুল ইসলাম আসাদ

অভিনয়শিল্পী রাইসুল ইসলাম আসাদ একাত্তরের রণাঙ্গনে সশরীরে লড়াই করেছিলেন। যুদ্ধদিনের    সেই গল্পগুলো শিশুদের বললেন সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে। শিশুদের সঙ্গে অভিনেতার এই যুদ্ধদিনের গল্প বলা নিয়ে তৈরি হয়েছে বিশেষ  অনুষ্ঠান ‘বিজয়ের গল্প’। অনুষ্ঠানটি আজ ১৬   ডিসেম্বর বিজয় দিবসে রাত নয়টায় দুরন্ত টিভিতে দেখা যাবে।

মেহেদী হাসান অনুষ্ঠানটি পরিচালনা করেছেন। সেখানে দেখা যাবে সাভার স্মৃতিসৌধে একদল দুরন্ত শিশুর সঙ্গে রাইসুল ইসলাম আসাদ গল্প করছেন। সেখানে উঠে এসেছে বিজয়ের গল্প, মুক্তি আন্দোলন ও মুক্তিযুদ্ধের গল্প। শিশুরা স্বাধীনতা আন্দোলনে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা জেনেছে। রাইসুল ইসলাম আসাদ মুক্তিযুদ্ধ নিয়ে শিশুদের নানা প্রশ্নের উত্তরও দিয়েছেন।