আয়না ধরে অতীতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আয়না রহস্য’ টেলিছবিতে অভিনয় করেছেন আফরান নিশো ও নাদিয়া খানম
‘আয়না রহস্য’ টেলিছবিতে অভিনয় করেছেন আফরান নিশো ও নাদিয়া খানম

গল্পটাই একটা রহস্যঘেরা। আয়নায় ভর করে যাওয়া যাবে অতীতে। দেখে নেওয়া যাবে পুরোনো বিষয়। এমন একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘আয়না রহস্য’। এটি রচনা করেছেন ময়ূখ বারী। পরিচালনাও তাঁরই। নাটকের গল্পে দেখা যাবে, আরাফাত তার দাদুর সঙ্গে এক ফ্ল্যাটে থাকে। দাদুর অনেক পুরোনো একটা রহস্যময় আয়না আছে। কিন্তু রহস্যের কথা দাদু তাকে বলে যেতে পারেননি। একদিন আরাফাতের বান্ধবী অরণি গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়ার পর ওই আয়নার সামনে দাঁড়ায় আরাফাত। তখন তার প্রতিবিম্ব তাকে বলে, এই আয়না দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য তিনবার অতীতে যাওয়া সম্ভব। সে অনুযায়ী আরাফাত তিনবার অতীতে ভ্রমণ করে অরণিকে বাঁচিয়ে তোলার জন্য। কিন্তু অতীতে যাওয়ার এই সময়ের ব্যবধানেই ঘটে যায় অঘটন। টেলিছবিতে অভিনয় করেছেন আফরান নিশো, নাদিয়া খানম প্রমুখ। এটি প্রচারিত হবে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে।