ইংরেজি শেখার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি শেখার গল্প নিয়ে নির্মিত হলো নাটক ‘আইইএলটিএইচ’। নাটকটি নির্মাণ করেছেন মারুফ আহমেদ। কয়েক দিন আগে নাটকটির শুটিং হলো রাজধানীর উত্তরা ও গুলশানের বিভিন্ন শুটিং স্পটে।

নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক জানালেন, চাকরির খোঁজে দুই তরুণের ঢাকা আসা এবং ইংরেজি না জানার অভাব বোধ করার পাশাপাশি তাদের শেখার চেষ্টাই নাটকটির মূল গল্প। তাদের ইংরেজি শেখানোর জন্য লেগে যায় একজন শিক্ষিকা। এই তিনজনের গল্পই দেখানো হয়েছে নাটকে।

নাটকটিতে অভিনয় করেছেন হাসান মাসুদ, ইরফান সাজ্জাদ, নাদিয়া খানম, যাহের আলভী, আবির মির্জা, ড্যানি প্রমুখ।