ইতিহাস গড়ল 'গেম অব থ্রোনস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমি অ্যাওয়ার্ড আসরের শেষ ভাগে লালগালিচায় পুরস্কার হাতে গেম অব থ্রোনস–এর শিল্পী ও কুশলীরা l ছবি: এএফপি
এমি অ্যাওয়ার্ড আসরের শেষ ভাগে লালগালিচায় পুরস্কার হাতে গেম অব থ্রোনস–এর শিল্পী ও কুশলীরা l ছবি: এএফপি

ছোট পর্দার ‘অস্কার’খ্যাত এমি অ্যাওয়ার্ডের ৬৮তম আসর বসেছিল গত রোববার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটার মিলনায়তনে। মার্কিন টেলিভিশন তারকাদের উপস্থিতিতে ঝলমলে হয়ে উঠেছিল সেই রাত। তবে তারকাদের দ্যুতি একটা সময় ম্লান হয়ে যায় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-

এমি আসরে  প্রিয়াঙ্কা চোপড়া
এমি আসরে প্রিয়াঙ্কা চোপড়া

এর ঐতিহাসিক জয়ের সামনে। এবারের আসরে মূল বিভাগে মাত্র তিনটি এমি জিতেছে এ টিভি সিরিজ। তবে গত বছরগুলোর অর্জনের সঙ্গে মেলালে এই সিরিজ এ নিয়ে ৩৮টি এমি জিতল, যা এর আগে কোনো সিরিজের বেলায় ঘটেনি। ৩৭টি এমি অ্যাওয়ার্ড জেতা টিভি সিরিজ ‘ফ্রেজার’কে পেছনে ফেলল ‘গেম অব থ্রোনস’।
৬৮তম এমি অ্যাওয়ার্ড আয়োজনের মূল বিভাগে ‘গেম অব থ্রোনস’ জিতেছে সেরা পরিচালনা, সেরা লেখা ও সেরা নাটকের পুরস্কার। এ ছাড়া ‘ক্রিয়েটিভ আর্টস’ নামের কারিগরি বিভাগে এ সিরিজ নয়টি পুরস্কার জিতেছে।
জর্জ আর আর মার্টিনের লেখা আ সং অব আইস অ্যান্ড ফায়ার অবলম্বনে বানানো হয়েছে সিরিজটি। তৈরি করেছেন ডেভিড বেনিঅফ ও ডি বি ওয়েইস। দুই পরিচালক এমি নেওয়ার সময় ভক্তদের জানান, আগামী বছরই তাঁরা শুরু করতে যাচ্ছেন এ সিরিজের সপ্তম মৌসুম।
লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত আয়োজনে ভারতীয় অভিনেত্রী ও কোয়ান্টিকো তারকা প্রিয়াঙ্কা চোপড়ার ছিল উজ্জ্বল উপস্থিতি। অনুষ্ঠানের এক অংশ পুরস্কার দিতে তিনিও ওঠেন মঞ্চে। রোববার রাতে ‘গেম অব থ্রোনস’ ছাড়া টিভি সিরিজ ‘ভেপ’, ‘দ্য পিপল ভার্সেস ও জে সিম্পসন: আমেরিকান ক্রাইম স্টোরি’ ও ‘শার্লক: দ্য অ্যাবোমিনেবল ব্রাইড’ জিতেছে মূল বিভাগের এমি। সেরা অভিনেতা হয়েছেন মিস্টার রোবট-এর জন্য র‍্যামি মালেক এবং সেরা অভিনেত্রী তাতিয়ানা মাসলানি এমি জিতেছেন ‘অরফ্যান ব্ল্যাক’ সিরিজের জন্য। টাইম ও বিবিসি।