ইরেশ ও মিমের বিয়ে ঢাকায়, বউভাত নেপালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরেশ যাকের ও মিম রশিদ
ইরেশ যাকের ও মিম রশিদ
>
  • অভিনেতা ইরেশ যাকের ও মিম রশিদ বিয়ে করছেন।
  •  গত জানুয়ারি মাসের শেষ দিকে দুজনের আংটিবদল হয়েছে।
  •  আজ শুক্রবার সন্ধ্যায় ‘গায়েহলুদ ও মেহেদী অনুষ্ঠান’ হচ্ছে।

অভিনেতা ইরেশ যাকের ও মিম রশিদ বিয়ে করছেন, কথাটা কিছুদিন ধরে শোনা যাচ্ছে শোবিজ অঙ্গনে। কিন্তু দুই পরিবারের পক্ষ থেকে কেউই এত দিন মুখ খোলেননি। ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে গত জানুয়ারির শেষ দিকে দুজনের আংটিবদলের স্থিরচিত্র পাওয়া গেলেও বিয়ের বিষয়টি এড়িয়ে যান দুই পরিবারের সবাই। অবশেষে আজ শুক্রবার সকালে প্রথম আলোকে ইরেশের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর মা অভিনেত্রী সারা যাকের।

ইরেশের হবু স্ত্রী মিম রশিদ, তিনি ছোট পর্দার তারকা মিথিলার বোন। মূলত ক্যামেরার পেছনেই বেশি কাজ করেন।

সারা যাকের জানান, আজ শুক্রবার সন্ধ্যায় ইরেশের বাসায় দুই পরিবারের সদস্যরা মিলে ‘গায়েহলুদ ও মেহেদী অনুষ্ঠান’ আয়োজন করেছেন। এতে তাঁদের খুব কাছের বন্ধু ও আত্মীয়স্বজন উপস্থিত থাকবেন। ৪ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় ঢাকার একটি কনভেনশন সেন্টারে ইরেশ ও মিমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আর এ বছর মার্চে নেপালের কাঠমান্ডুতে বউভাত অনুষ্ঠান করবেন তাঁরা।

জানা গেছে, ইরেশ ও মিমের বিয়ের কথাবার্তা পাকাপাকি করতে গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় দুই পরিবারের সদস্যরা একসঙ্গে বসেন। সেদিন বিয়ের সব আনুষ্ঠানিকতা নিয়ে তাঁরা আলোচনা করেন।

ইরেশ যাকের চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করছেন। শিহাব শাহিনের ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ খল চরিত্র অভিনেতা হিসেবে ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।