ঈদে অপির আড্ডায় নূর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেলিব্রেটি আড্ডা ‘এস কিউ লাইটস অপি’স গ্লোয়িং চেয়ার’-এর বিশেষ পর্বে অতিথি হিসেবে আসছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অপি করিমের উপস্থাপনায় জিটিভির এই অনুষ্ঠানে জীবনের নানা দিক নিয়ে কথা বলবেন এই অভিনেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদ। শোনাবেন ব্যক্তি আসাদুজ্জামান নূর থেকে তারকা আসাদুজ্জামান নূর হয়ে ওঠার গল্প।
অনুষ্ঠান প্রসঙ্গে অপি বলেন, ‘অনেক দিন পর আবার উপস্থাপনা করলাম। প্রিয় তারকাদের নিয়ে এই আয়োজন আশা করি সবারই ভালো লাগবে।’
শাহরিয়ার শাকিলের পরিচালনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাত ৮টা ৪৫ মিনিটে।