ঈদে আছেন হুমায়ূন আহমেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে বলেছে হুবমায়ূন আহমেদ নেই! তিনি আছেন। ঈদ উপলক্ষে হুনমায়ূন আহমেদের গল্প অবলম্বনে নাটক ও টেলিফিল্ম নির্মিত হয়েছে। এই দুটির মাধ্যমেই এবারের ঈদে থাকবেন জনপ্রিয় লেখক হু়মায়ূন আহমেদ। তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, ‘এবারের ঈদে হুনমায়ূন আহমেদের দুটি গল্প থেকে নাটক ও টেলিফিল্ম তৈরি করা হয়েছে। এর মধ্যে নাটকটি নির্মাণ করেছি আমি। গল্পের নাম অনুসারে নাটকটির নামকরণ করা হয়েছে বিভ্রম।’ তিনি জানান, নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ ও সোনিয়া। প্রচার হবে ঈদের দিন সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে।
টেলিছবিটি তৈরি করেছেন পরিচালক জুয়েল রানা। হুয়মায়ূন আহমেদের ‘গোবরবাবু’ গল্প অবলম্বনে টেলিছবিটি করা হয়েছে। অভিনয় করেছেন ফারুক আহমেদ, সোহেল খান, আমিরুল হক চৌধুরী প্রমুখ।