ঈদে আসছেন পপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পপি
পপি

পপি হারিয়ে গেছেন বলে যাঁরা হাপিত্যেস করছিলেন এত দিন, তাঁদের জন্য সুখবর বটে। ঈদে আসছেন পপি। তবে বড় পর্দায় নয়। সাদিকা পারভীন পপিকে দেখতে পাবেন ছোট পর্দায়। সবকিছু ঠিক থাকলে একাধিক চ্যানেলে দেখতে পাবেন তাঁকে।
একুশে টিভির ঈদ অনুষ্ঠানমালার বি ইউ শুভর পরিচালনায় নীলকষ্ট নামের একটি ছয় পর্বের ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। হিমেল আশরাফের ভিডিও ফিকশন তবুও তুমি আমার-এ রিয়াজের বিপরীতেও থাকছেন পপি। ছোট পর্দায় অভিনয় প্রসঙ্গে পপি বলেন, ‘প্রতিবছরই আমি দু-একটা টেলিছবি ও নাটকে কাজ করি। আমি চাই সারা বছর না হোক, অন্তত ঈদের সময় যেন ভক্তরা আমাকে খুঁজে পান।’
পপি জানালেন, এরই মধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজের ব্যাপারে কথা হয়েছে। ঈদের পরেই চূড়ান্ত হবে সবকিছু। আর চূড়ান্ত হলেই বড় পর্দায় দেখা মিলবে জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী পপির।