ঈদে জমজমাট পাঁচফোড়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাগুন অডিও ভিশন প্রতিবারের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষে নির্মাণ করেছে ঈদের বিশেষ ‘পাঁচফোড়ন’। প্রায় দেড় যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে এটিএন বাংলায়।
এবারের পাঁচফোড়ন সাজানো হয়েছে শ্যালিকা ও দুলাভাইয়ের বিদেশফেরত বন্ধুর মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে। আর এসব ঘটনার ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমেই আসতে থাকে নাচ, গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর চমত্কার সব রিপোর্টিং। এবারের পাঁচফোড়নে বিদেশফেরত বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন অপূর্ব এবং শ্যালিকার চরিত্রে অভিনয় করেছেন সারিকা। পাঁচফোড়ন নির্মাণ করেছে দেশের খ্যাতিমান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটি এটিএন বাংলায় ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে।