ঈদে টু এয়ারপোর্টে তাহসান-তিশা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘টু এয়ারপোর্ট’ নাটকের একটি দৃশ্যে তাহসান ও তিশা
‘টু এয়ারপোর্ট’ নাটকের একটি দৃশ্যে তাহসান ও তিশা

সংগীতশিল্পী তাহসান সম্প্রতি পবিত্র হজ পালন করতে গেছেন। তবে যাওয়ার আগে কয়েকটি ঈদের নাটকের কাজ করে গেছেন তিনি। এরই একটি নাটকের নাম ‘টু এয়ারপোর্ট’। মিজানুর রহমানের পরিচালনায় তাহসানের বিপরীতে নাটকটিতে অভিনয় করেছেন তিশা। 

এর আগে ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত ‘অ্যাংরি বার্ড’ নামের একটি নাটকেও জুটি হয়ে অভিনয় করেছিলেন তাহসান-তিশা। সে নাটকটির পরিচালকও ছিলেন মিজানুর রহমান। নাটকটি বেশ প্রশংসিতও হয়েছিল। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন পরিচালক।

‘টু এয়ারপোর্ট’ নাটকের একটি দৃশ্যে তাহসান ও তিশা
‘টু এয়ারপোর্ট’ নাটকের একটি দৃশ্যে তাহসান ও তিশা

নতুন এ নাটকটি প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, ‘নাটকটিতে তাহসান ও তিশা দুজনে অভিনয় করছেন দম্পতি হিসেবে। স্বামী-স্ত্রীর মধ্যে বিয়ে পরবর্তী জটিলতা নিয়েই এর গল্প। এক সময় দুজনেই ডিভোর্স বা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। আর ডিভোর্স দিতে গিয়েই ঘটে রোমান্টিক ও মজার সব ঘটনা।’
‘টু এয়ারপোর্ট’ নাটকের জন্য তাহসান একটি নতুন গানও গেয়েছেন বলেও জানিয়েছেন পরিচালক। ‘তুমিময়’ শিরোনামের এ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন সাজিদ সরকার।
পরিচালক আরও জানিয়েছেন, আসছে ঈদুল আজহার অনুষ্ঠানমালায় নাটকটি প্রচারিত হবে আরটিভিতে। এ নাটকটি ছাড়াও তাহসান সম্প্রতি আরও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন।