ঈদে টেলিছবি 'কষ্ট পুরুষ'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাট্যকারের ভাষায়, পুরুষ মানুষ চাইলেও কি সব করতে পারে?
পুরুষের না পারার কষ্ট, হতাশা কিংবা চাওয়া-পাওয়া—এসব নিয়েই নির্মিত হলো টেলিছবি ‘কষ্ট পুরুষ’। চারপাশের নানা ধরনের না পাওয়ার হাহাকার ঘিরে নির্মিত হয়েছে টেলিছবিটি। কিঙ্কর আহসানের গল্পে নাটকটি নির্মাণ করেছেন মাহমুদ দিদার।
টেলিছবি প্রসঙ্গে নির্মাতা বললেন, ‘খুব মজার একটি গল্প। এখানে পুরুষদের নানা ধরনের কষ্টগুলো দেখানো হয়েছে। এতে অভিনয় করেছেন অভিনয়শিল্পী নওশিন এবং শফিক সাদেকিন, মীর সাব্বির, রানী আহাদ, মিয়াজি পাপন, বিজলী আহমেদ, মনির, সাগর খান প্রমুখ।
কদিন আগে রাজধানীর উত্তরার একটি বাড়িতে হলো টেলিছবিটির শুটিং। পরিচালক জানালেন, ঈদের কাজের চাপে সব অভিনয়শিল্পী অনেক রাত অবধি কাজ করেছেন। টেলিছবিটি প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ছয়টায় দীপ্ত টিভিতে।