ঈদে নেই ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাবনা
ভাবনা

বছর খানেক ধরেই অভিনেত্রী ভাবনা অভিনয় থেকে যেন ‘গা বাঁচিয়ে’ চলছেন। নিজের প্রথম চলচ্চিত্র ভয়ংকর সুন্দর-এর জন্য নিজেকে নাটক থেকে সরিয়ে রেখেছেন। তবে নাটকপাড়ায় গুঞ্জন, ভাবনা একেবারেই বিদায় জানিয়েছেন ছোট পর্দাকে। কিন্তু ভাবনা বললেন ভিন্ন কথা। এ বিষয়টির ফিরিস্তি দিতে দিতে নাকি এখন ক্লান্ত এই অভিনেত্রী। বললেন, ‘আমি নাটকে অভিনয় ছাড়িনি। আবারও ফিরব। তবে এখন ভাবনায় শুধু ভয়ংকর সুন্দর আর এ ছবির চরিত্র নয়নতারা।’ ভাবনা এর আগেও বলেছিলেন এমন কথা। আর সেই কথা অনুযায়ী এবার ঈদেও টেলিভিশনে নেই ভাবনার কোনো নাটক।
গত বছরের ঈদে প্রচারিত হয়েছিল ভাবনার পাঁচ-ছয়টি নাটক। তিনি বলেন, গত ঈদুল ফিতরের পর নতুন করে কোনো নাটকের কাজ নেননি। তবে এ নিয়ে ভাবনার আক্ষেপের শেষ নেই। বললেন, ‘অভিনয় করতে না পারাটা আমার জন্য সবচেয়ে কষ্টের। কিন্তু ভালো কাজের জন্য এটুকু ছাড় তো দিতেই হবে।’ তিনি বলেন, অনিমেষ আইচ পরিচালিত ভয়ংকর সুন্দর-এর কাজ ৮৫ শতাংশ শেষ। আগস্টে হবে ছবির বাকি অংশের শুটিং এবং ডাবিং। এরপরই ভাবনা ‘নয়নতারা’ থেকে বেরিয়ে নতুন চরিত্রে ব্যস্ত হবেন।