ঈদের আগের দিনের টিভি আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চ্যানেল আইতে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক পাগলা ঘণ্টা। এ নাটকের দৃশ্যে শাহাদাৎ হোসেন ও নাদিয়া আহমেদ। রেজানুর রহমানের পরিচালনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ।

.
.

চ্যানেল নাইনে রাত ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে নানা পেশার শ্রমজীবীদের নিয়ে ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান ‘উত্সব আনন্দ’। কোনো তারকা নয়, সাধারণ শ্রমজীবী মানুষই এই অনুষ্ঠানের মূল আকর্ষণ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আরজে সায়েম
গাজী টিভিতে রাত ৯টায় প্রচারিত হবে গেম শো ‘আজকের অনন্যার’ বিশেষ পর্ব। এতে অংশ নিয়েছেন বাংলা চলচ্চিত্রের চার তরুণ অভিনেত্রী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেত্রী বাঁধন

.
.

বাংলাভিশনে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে প্রচারিত হবে নিয়মিত রান্নার অনুষ্ঠান ‘আমাদের রান্নাঘর’-এর বিশেষ পর্ব। আজকের পর্বে অতিথি হয়ে এসেছেন অভিনয়শিল্পী সোহানা সাবা ও সংগীতশিল্পী ন্যান্সি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অরুণা বিশ্বাস (মাঝে)

.
.

এটিএন বাংলায় রাত ৮টা ৫০ মিনিটে দেখানো হবে বিশেষ নাটক বিয়ে ও একটি রাত। এর একটি দৃশ্যে রিচি সোলায়মান ও আফরান নিশো। হামেদ হাসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ

.
.

চিত্রনায়ক শাকিব খান সঞ্চালনা করেছেন ঈদের বিশেষ অনুষ্ঠান ‘আমার ছবি আমার গান’। একুশে টেলিভিশনে রাত ১০টায় এটি দেখানো হবে