ঈদের চতুর্থ দিনে কী থাকছে টেলিভিশনে পর্ব–২
সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ডনাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। আজ বুধবার ঈদের চতুর্থ দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে, তা নিয়ে এই আয়োজন।
মাছরাঙা টেলিভিশন
দুপুর ২টা ৩০ মিনিটে সিনেমা সুলতানা বিবিয়ানা। অভিনয়ে বাপ্পী, আঁচল। বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ডিভোর্স চাই না। অভিনয়ে মিশু সাব্বির, নাদিয়া মীম। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক চরিত্র সনদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, ঊর্মিলা। রাত ৮টায় নাটক বিবাহ বিভ্রান্তি। অভিনয়ে জোভান, টয়া। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক হাউকাউ। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম। রাত ১০টা ২০ মিনিটে নাটক মায়ের মোবাইল। অভিনয়ে অপূর্ব, ফারিণ, সারিকা সাবাহ। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ডিজিটাল জ্যোতিষী। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম।
নাগরিক
সকাল ৮টায় সিনেমা স্বপ্নের ঠিকানা। অভিনয়ে সালমান শাহ, শাবনূর। সকাল ১০টা ১৫ মিনিটে সিনেমা টাকার চেয়ে প্রেম বড়। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। বেলা ১টা ৫ মিনিটে সিনেমা সবার ওপরে তুমি। অভিনয়ে শাকিব খান, স্বস্তিকা। বিকেল ৪টা ১৫ মিনিটে সিনেমা প্রেমিক নাম্বার ওয়ান। অভিনয়ে শাকিব খান, ববি, নিপুণ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক লায়িকার মা। অভিনয়ে কেয়া, মুকিত জাকারিয়া।
রাত ৮টা ৫ মিনিটে নাটক নতুন করে শুরু। অভিনয়ে মিশু সাব্বির, মাহিমা অনিক। রাত ৯টা ১৫ মিনিটে ঈদের ধারাবাহিক নাটক অসহ্য মাখন। অভিনয়ে জাহিদ হাসান, মায়মুনা মম। রাত ৯টা ৫০ মিনিটে ধারাবাহিক গার্লস গ্রুপ অভিনয়ে নাদিয়া মীম, নাবিলা। রাত ১০টা ২৫ মিনিটে ধারাবাহিক কমন গার্লফ্রেন্ড। অভিনয়ে জামিল, রাশেদ সীমান্ত, প্রাণ রায়। রাত ১১টা ৫ মিনিটে নাটক নীল তোমার জন্য কাঁদছি। অভিনয়ে ইমন, তানহা তাসনিয়া।
বৈশাখী
বেলা ২টা ৪০ মিনিটে সিনেমা আমার প্রাণের স্বামী। অভিনয়ে শাকিব খান, শাবনূর, নিপুন। বিকেল ৫টা ১৫ মিনিটে ঈদ ম্যাগাজিন ‘অন্যরকম ঈদ’। বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক পরিপূর্ণ ভালোবাসা। অভিনয়ে মুকিত জাকারিয়া, সুমন পাটোয়ারী। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক বিশেষ বিউটি পারলার। অভিনয়ে জাহিদ হাসান, পূর্ণিমা বৃষ্টি।
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক বডিগার্ড। অভিনয়ে অমিত হাসান, ডন, আঁচল। রাত ৮টা ১০ মিনিটে একক নাটক কান্না ঘর। অভিনয়ে শ্যামল মওলা, নাদিয়া খানম। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক শিয়াল বাড়ি-৩। অভিনয়ে রাশেদ সীমান্ত, মৌসুমী হামিদ। রাত ৯টা ৫০ মিনিটে একক নাটক টুইন ট্রাবল। অভিনয়ে জোভান, তাসনিয়া ফারিণ। রাত ১১টা ৩৫ মিনিটে মেগা নাটক বাগান বাড়ি। অভিনয়ে জাহিদ হাসান, জাহিদ হোসেন শোভন, আরফান, সাজু খাদেম।