ঈদের চতুর্থ দিনের টিভি অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিভিশন

.
.

সংগীতশিল্পী তপন চৌধুরী ও শাকিলা লম্বা সময় পর গাইলেন একই অনুষ্ঠানে। তাঁদের জনপ্রিয় গানগুলো পরিবেশনের পাশাপাশি তাঁরা অনেক অজানা গল্প ও স্মৃতিচারণাও করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন গীতিকার কবির বকুল। প্রযোজনা করেছেন সৈয়দ জামান। রাত ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ টেলিভিশনে দেখানো হবে ‘তুমি আমার প্রথম সকাল’
আরটিভি
চান্দু মিয়ার ঢাকা সফর
আরটিভিতে রাত ৮টা ৩৬ মিনিটে দেখানো হবে একক নাটক চান্দু মিয়ার ঢাকা সফর। সোহেল রানার রচনা ও তারেক মিঁয়াজীর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, অপর্ণা ঘোষ, আরফান আহমেদ, ফারুক আহমেদ প্রমুখ। গ্রামের এক সহজ-সরল যুবকের নাম চান্দু মিয়া; যে হাড়ভাঙা পরিশ্রম করে ছোট ভাইকে মানুষ করার জন্য গ্রাম থেকে টাকা পাঠায়। কিন্তু তার সেই ভাই পড়ালেখা না করে শহরের এক ধনীর দুলালির প্রেমে পড়ে টাকাপয়সা ওড়াতে থাকে। একদিন সন্দেহের বশে চান্দু মিয়া ভাইয়ের খোঁজ নিতে চলে আসে ঢাকায়।
মাছরাঙা টেলিভিশন

.
.

মম ও সজল অভিনয় করেছেন টেলিছবি তুমিময়-এ। রুম্মান রশীদ খানের রচনায় ও নুজহাত আলভী আহমেদের পরিচালনায় মাছরাঙা টেলিভিশনে এটি প্রচারিত হবে বেলা ২টা ৪০ মিনিটে। এতে আরও অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া
চ্যানেল আই
দেশী হাল্ক
চ্যানেল আইয়ে বেলা ২টা ৩০ মিনিটে দেখা যাবে টেলিছবি দেশী হাল্ক। ইফতেখার আহমেদ ফাহমির রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন আ খ ম হাসান, মারজুক রাসেল, সোহেল খান প্রমুখ। সোহেল খানের একমাত্র মেয়ের অনেক দিনের আবদার, বাবাকে একবারের জন্য হলেও টেলিভিশনে দেখবে। মেয়ের ইচ্ছাপূরণ করতে একটি নাটকে অভিনয় করে সে। কিন্তু সমস্যা হচ্ছে, তার চরিত্রটি অতিমানব ‘ইনক্রেডিবল হাল্ক’-এর। মুখোশ পরা অবস্থায় পর্দায় আসবে সে। টিভির পর্দায় আসা হলেও মেয়ের ইচ্ছাটা সেই অর্থে পূরণ হচ্ছে না। তাই সোহেল ঠিক করে, এখন থেকে সে সব সময় হাল্কের মুখোশ পরে থাকবে।
এশিয়ান টিভি

.
.


ধারাবাহিক নাটক ছেলেমানুষির দৃশ্যে মিশু সাব্বির ও জাহিদ হাসান। মুহাম্মদ মুস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন সাফা কবির, আমিরুল হক চৌধুরী, মাহমুদুল ইসলাম, শহিদুন নবী প্রমুখ। এশিয়ান টিভিতে ১০টা ৪০ মিনিটে দেখানো হবে এটি
একুশে টেলিভিশন

.
.

অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের উপস্থাপনায় ও দীপু হাজরার প্রযোজনায় ‘আমার ছবি আমার গান’ অনুষ্ঠানটি দেখা যাবে একুশে টেলিভিশনে রাত ১০টায়। এতে মিম অভিনীত চলচ্চিত্রের উল্লেখযোগ্য কিছু গান দেখা যাবে। উপস্থাপনার ফাঁকে সেই সব গানের পেছনের গল্পও বলবেন তিনি।
এনটিভি
ব্রেক ছাড়া গাড়ি
এনটিভিতে বেলা ২টা ৩৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি ব্রেক ছাড়া গাড়ি। আলী ফিদা একরামের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, কায়েস চৌধুরী, তানজিকা আমিন, শ্যামল মাওলা, বুড়ি আলী, মিশু সাব্বির, মৃণাল দত্ত প্রমুখ। ভেবে দেখুন, একটা গাড়ির ব্রেক নেই। সেই গাড়ি শহরময় ছুটে বেড়াচ্ছে। কেউ কি সাহস করবে শহরে গাড়ি চালাতে? খুবই ঝুঁকিপূর্ণ। এবার ভেবে দেখুন, পৃথিবীর কোটি কোটি মানুষ তাদের জীবনটা চালাচ্ছে ব্রেক ছাড়া। এই পৃথিবী তাহলে কতটা ঝুঁকিপূর্ণ! দিনে দিনে আমরা একেকজন হয়ে উঠছি ব্রেক ছাড়া গাড়ি। এমন কাহিনি নিয়ে এই গল্প।
গাজী টিভি

.
.

সাজু খাদেম ও মোশাররফ করিম অভিনয় করেছেন কারেন্ট গেলে ভয় পাবেন না নাটকে। ইমেল হকের রচনা ও পরিচালনায় নাটকটি দেখানো হবে রাত ১০টা ৩০ মিনিটে গাজী টিভিতে
এটিএন বাংলা
দুহাতে একগুচ্ছ কষ্ট
এটিএন বাংলায় ঈদের দিন থেকে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত ধারাবাহিক নাটক দুহাতে একগুচ্ছ কষ্ট দেখানো হবে। প্রতিদিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এটি প্রচারিত হবে। মোহন খানের রচনা ও পরিচালনায় এই নাটকে আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, অহনা, মৌ, কাজী উজ্জ্বল ও আজিজুল হাকিম।
অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন শাহেদ সাহেব। একটু বেশি বয়সে বিয়ে করেছিলেন। তিনি জানতেন না বিয়ের আগে এক ছেলের সঙ্গে তাঁর স্ত্রীর চার বছরের প্রেম ছিল। এই নিয়ে তাঁদের সংসারে কোনো ঝামেলা হয়নি। কিন্তু সেই ছেলেটা হঠাৎ একদিন সিডনিতে চলে আসে।
বাংলাভিশন

.
.

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত ও তাঁর পছন্দের কিছু গান নিয়ে নির্মিত হয়েছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘যে থাকে আঁখি পল্লবে’। এতে সংগীত পরিবেশন করবেন মেহের আফরোজ শাওন। রাত ৮টা ৫০ মিনিটে বাংলাভিশনে অনুষ্ঠানটি দেখানো হবে
চ্যানেল নাইন

.
.

টেলিছবি তুমি এসেছিলে তবু আসোনির দৃশ্যে কল্যাণ ও ঊর্মিলা। চ্যানেল নাইনে বেলা ২টা ৩০ মিনিটে দেখানো হবে তামজীদ রহমান রচিত ও সোয়াইবুর রহমান পরিচালিত এই টেলিছবিটি। এতে আরও অভিনয় করেছেন রওনক হাসান
বৈশাখী টিভি
ধরিস না মরে যাব
বৈশাখী টেলিভিশনে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রচারিত হবে একক নাটক ধরিস না মরে যাব। শাহজাদা মামুনের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, নাদিয়া আহমেদ, আফরোজা হোসেন, হিমি প্রমুখ। তিন বিবাহযোগ্য কন্যাকে বিয়ে দেওয়ার সামর্থ্য নেই ফয়েজ মণ্ডলের। ঘটক মোশাররফ অনেক পাত্র জোগাড় করেছে, কিন্তু হতদরিদ্র বলে কেউ তার মেয়েদের বিয়ে করতে চায় না। মেয়েদের বিয়ে, সংসারের অনটন—সব মিলিয়ে ফয়েজ মানসিক চাপ সামলাতে না পেরে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। মরতে গিয়ে তার সঙ্গে যমদূতের পরিচয় হয়। যমদূত তাকে একটা বর দেয়।
দেশ টিভি

.
.

অব্যক্ত পঙ্ক্তিমালা নাটকের দৃশ্যে রওনক হাসান ও ইভানা। আপেল মাহ্মুদের রচনা ও শাহরিয়ার সজীবের পরিচালনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, তুষার খান, সাবেরী আলম প্রমুখ। দেশ টিভিতে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে দেখানো হবে এটি