ঈদের চতুর্থ দিনের টিভি আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অশরীরী নাটকের দৃশ্য
অশরীরী নাটকের দৃশ্য

দীপ্ত টিভি
সন্ধ্যা ৬টায় নাটক এক টুকরো রোদ এক টুকরো মেঘ, অভিনয়ে তৌকীর আহমেদ, তাসনুভা তিশা। ৭টায় ধারাবাহিক ভাইজান। অভিনয়ে জাহিদ হাসান, নাবিলা ইসলাম। রাত সাড়ে ৮টায় নাটক প্রশংসায় পঞ্চমুখ। অভিনয়ে নিশো, মেহজাবীন। সাড়ে ১০টায় নাচের অনুষ্ঠান ‘সাত রঙের ছন্দে’। ১১টায় নাটক চলো পালাই। অভিনয়ে মিশু সাব্বির, সাফা কবির।

মাছরাঙা
রাত ৯টায় নাটক অশরীরী। অভিনয়ে আনিসুর রহমান মিলন, উর্মিলা। রাত সাড়ে ১০টায় নাটক শ্রেয়ার শেষ ঠিকানা। অভিনয়ে নাদিয়া-নাঈম। রাত সাড়ে ১১টায় টেলিছবি নিঃসঙ্গ অন্ধকার। অভিনয়ে আনিসুর রহমান মিলন ও নাবিলা ইসলাম।

বাংলাভিশন
সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক আগন্তুক। অভিনয়ে নিশো, সাফা কবির, ইয়াশ রোহান। রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিক আলাল-দুলাল। অভিনয়ে জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, তিশা, শবনম ফারিয়া। ৯টা ৫ মিনিটে নাটক সুরত। অভিনয়ে মোশাররফ করিম, নাদিয়া। ৯টা ৫৫ মিনিটে ধারাবাহিক চরিত্র: ভাড়াটিয়া। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা। ১১টায় ধারাবাহিক অতঃপর শিক্ষিত বউ। অভিনয়ে সালাহউদ্দিন লাভলু, নিলয়, শশী।

এনটিভি
বেলা ২টা ৩৫ মিনিটে নাটক পিয়ানো। অভিনয়ে তারিক আনাম খান, তারিন। রাত সোয়া ৮টায় নাটক একটি ডায়েরি ও কিছু প্রশ্ন। অভিনয়ে আলী যাকের, সুবর্ণা মুস্তাফা, সারা যাকের, রাইসুল ইসলাম আসাদ, ইরেশ যাকের। ১২টা ১০ মিনিটে নাটক বাবারা এমনই হয়। অভিনয়ে সালাহউদ্দিন লাভলু, ইরফান সাজ্জাদ।

এটিএন বাংলা
সন্ধ্যা ৬টায় নাটক সেদিন শ্রাবণের মেঘ ছিল। অভিনয়ে রওনক হাসান, হিমি, আজাদ আবুল কালাম। রাত সাড়ে ৮টায় নাটক একসাথে। অভিনয়ে নিলয়, প্রভা।

চ্যানেল আই
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে খালি খালি নোয়াখালী। অভিনয়ে আফজাল হোসেন, অর্ষা, সীমান্ত। ৭টা ৪৫ মিনিটে নাটক ৭৫ এর ডায়েরী। অভিনয়ে শহিদুজ্জামান সেলিম, তানিয়া বৃষ্টি। রাত ৯টা ৩০ মিনিটে নাটক বার্ষিক পরীক্ষা। অভিনয়ে এ্যালেন শুভ্র, সাফা কবির।

একুশে টেলিভিশন
সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক বংশ মর্যাদা। অভিনয়ে শিল্পী সরকার অপু, ফারুক আহমেদ। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে নাটক জামাই হাজির। অভিনয়ে আমিরুল হক, চিত্রলেখা গুহ। রাত ৮টায় নাটক সেক্রিফাইজের গল্প। রাত ১১টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক মামা ভাগ্নের চরিত্র ফুলের মত পবিত্র। অভিনয়ে চিত্রলেখা গুহ, মুনিরা মিঠু, অহনা, হুমায়রা হিমু।

তিন রাস্তার ভূত নাটকের দৃশ্য
তিন রাস্তার ভূত নাটকের দৃশ্য

আরটিভি
সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ধারাবাহিক আনমাইন্ডফুল। অভিনয়ে মোশাররফ করিম, শখ। রাত ৮টা ৩০ মিনিটে নাটক উবার। অভিনয়ে তারিক আনাম খান, তৌসিফ মাহবুব, সাবিলা নূর। রাত ৯টা ৩৫ মিনিটে ধারাবাহিক হেভিওয়েট মিজান। অভিনয়ে জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, তানজিকা আমিন। ১০টায় নাটক বিন্তির লাল পুতুল। অভিনয়ে জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা। ১১টা ৫ মিনিটে নাটক চিহ্ন। অভিনয়ে আফরান নিশো, নাবিলা। ১১টা ৪৫ মিনিটে টেলিছবি এটাই ভালোবাসা। অভিনয়ে মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা।

নাগরিক টিভি
সন্ধ্যা ৬টায় ধারাবাহিক বোকা জামাই। রাত ৭টা ২০ মিনিটে এক্সফেল ফয়েজ। রাত ৮টায় নাটক স্বপ্নের স্কুল। রাত ৯টা ৪০ মিনিটে নাটক তিন রাস্তার ভূত।

বৈশাখী টিভি
সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক হিসাবের পাগল। রাত সাড়ে ৭টায় ধারাবাহিক মফিজের লাইফস্টাইল। ৮টা ১০ মিনিটে নাটক সীমান্তহীন পাখি। সোয়া ৯টায় ধারাবাহিক জামাই বাজার। ১১টা ৪৫ মিনিটে নাটক ব্রেক ফেইল।