ঈদের চতুর্থ দিনে কী থাকছে টেলিভিশনে পর্ব– ১
সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ডনাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। আজ বুধবার ঈদের চতুর্থ দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে, তা নিয়ে এই আয়োজন।
এটিএন বাংলা
সকাল ৮টা ৪৫ মিনিটে বিশেষ নাটক কানকথা। অভিনয়ে অপূর্ব, তাসনিয়া ফারিণ। সকাল ১০টা ২০ মিনিটে সিনেমা স্বপ্নের পৃথিবী। অভিনয়ে সালমান শাহ, শাবনূর, ববিতা। বেলা ১টা ২৫ মিনিটে ছোটদের অনুষ্ঠান ‘সবার জন্য ঈদ’। বেলা ২টা ২০ মিনিটে ভাবনা আহমেদের ‘একক সংগীতানুষ্ঠান’। বেলা ২টা ৫০ মিনিটে সিনেমা বৃহন্নলা । অভিনয়ে ফেরদৌস, সোহানা সাবা। বিকেল ৫টা ৫০ মিনিটে বিশেষ নাটক কিসমত। অভিনয়ে নীলয়, তানিয়া বৃষ্টি। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বিশেষ নাটক ব্যবধান। অভিনয়ে জোভান, মেহজাবীন। রাত ৮টা ৫০ মিনিটে বিশেষ নাটক বাটপার কোম্পানী। অভিনয়ে তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ। রাত ১০টা ৩০ মিনিটে শিল্পী নীলিমার একক সংগীতানুষ্ঠান ‘এই মন চায়’। রাত ১১টায় বিশেষ টেলিফিল্ম জব নং ১৩। অভিনয়ে মুশফিক ফারহান, পারশা ইভানা।
চ্যানেল আই
সকাল ১০টা ১৫ মিনিটে বাংলা চলচ্চিত্র অমানুষ। অভিনয়ে নিরব, মিথিলা, নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম জটিল প্রেম। অভিনয়ে আরশ খান, রুকাইয়া জাহান চমক, ওয়াহিদ মার্শাল প্রমুখ। বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম নায়ক। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর প্রমুখ। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ‘ছোটকাকু’ সিরিজ মানিকগঞ্জের মানিক প্যালেস। অভিনয়ে আফজাল হোসেন, অর্ষা, সীমান্ত। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটক বন্ধু বলে কিছু নেই অভিনয়ে সজল, জাকিয়া বারী মম, জিয়াউল হক কিসলু প্রমুখ। রাত ৯টা ৩০ মিনিটে নাটক আদর্শ বড় ভাই। অভিনয়ে জাহিদ হাসান, মৌসুমী মৌ, তারিক স্বপন, মাইমুনা মম, তৌহিদা তাসনিন তিফা প্রমুখ।
এনটিভি
সকাল ৯টায় একক নাটক মানুষ টোকাই। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, সামিরা মাহি। সকাল ১০টা ৫ মিনিটে সিনেমা প্রেমিক পুরুষ। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। বেলা ২টা ২৫ মিনিটে টেলিফিল্ম ভাই। অভিনয়ে রওনক হাসান, ফারজানা আহসান মিহি। বিকেল ৫টা ১৫ মিনিটে লোকগানের বিশেষ অনুষ্ঠান ‘মহাজনের গান’। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘নীল প্রজাপতি’। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ব্যালান্স। অভিনয়ে ফজলুর রহমান বাবু, সাব্বির অর্ণব, মুনমুন আহমেদ। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে একক নাটক বিবাহ করিতে ইচ্ছুক। অভিনয়ে মিশু সাব্বির, সামিরা মাহি। রাত ৯টায় বাংলায় ডাবিং সিরিয়াল কুরুলুস ওসমান গাজী। রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক চড়–ই জোড়া। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক ফরগেট মাস্টার। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। রাত ১২টা ২৫ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘নীল প্রজাপতি’।
একুশে
সকাল ৯টা ৩০ মিনিটে সিনেমা বিয়ের প্রস্তাব। অভিনয়ে শাকিব খান, পূর্ণিমা। দুপুর ১২টায় ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ঈদ Buzz’। বেলা ১টায় ঈদের বিশেষ নাটক রুমমেট। অভিনয়ে সৌমি, অন্বেষা। বেলা ১টা ৩০ মিনিটে ঈদের ধারাবাহিক নাটক পিরিতের দোকানদারী। অভিনয়ে মিলন, ফারজানা জয়া। বেলা ২টা ৩০ মিনিটে সিনেমা তুমি আমার স্বামী। অভিনয়ে শাবনূর, রিয়াজ। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঈদের ধারাবাহিক নাটক সফদর ডাক্তার। অভিনয়ে আরফান, ঊর্মিলা। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঈদের ধারাবাহিক নাটক ভাই খুব সেনসেটিভ-২। অভিনয়ে সৈয়দ শিপলু, জয়শ্রী কর। রাত ৮টায় একক নাটক এসেছিলাম। অভিনয়ে ইমন, সূচনা আজাদ, সাবেরী আলম। রাত ৯টা ২০ মিনিটে ঈদের ধারাবাহিক নাটক প্যারা নাই চিল। অভিনয়ে মারজুক রাসেল, মুকিত জাকারিয়া। রাত ১০টায় একক নাটক দুষ্ট ছেলে মিষ্টি মেয়ে। অভিনয়ে সাব্বির অর্ণব, মুনমুন আহমেদ। রাত ১১টা ২০ মিনিটে সরাসরি সংগীতানুষ্ঠান ‘ফোনো লাইভ স্টুডিও কনসার্ট’।