ঈদের চতুর্থ দিনের টিভিতে দেখতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এটিএন বাংলা
ঈদের ৬ পর্বের ধারাবাহিক নাটক শত্রুর দৃশ্যে মোশাররফ করিম ও শামীম জামান। রিজওয়ান খানের রচনায় ও রিংকুর পরিচালনায় নাটকটি দেখানো হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতি রাত ৯টা ২০ মিনিটে। এ নাটকে আরও অভিনয় করেছেন জুঁই, নওশাবা, সোহান খান, অরিন, ফারুক আহমেদ ও জিনিয়া।

.
.

গাজী টিভি
কেন এই নিঃসঙ্গতা নাটকের দৃশ্যে মিথিলা। এটি দেখানো হবে রাত ৮টা ৩০ মিনিটে গাজী টিভিতে। মিজানুর আরিয়ানের রচনা ও পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন জন।

.
.

চ্যানেল নাইন
টেলিছবি পাইন্না ভূতের প্রেম-এর দৃশ্যে নওশাবা ও শতাব্দী ওয়াদুদ। আজ বেলা ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে এটি। মাতিয়া বানু শুকু রচিত এ টেলিছবিটি পরিচালনা করেছেন রবিউল সিকদার।

.
.

বাংলাদেশ টেলিভিশন
রাত ৮টা ৩০ মিনিটে বাংলাদেশ টেলিভিশনে দেখানো হবে প্যাকেজ একক নাটক একটি নিরাপদ পৃথিবীর জন্য। এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, রাশেদা, ঝুনা চৌধুরী, সায়কা, নাদিয়া। রাত সাড়ে ১০টায় একই চ্যানেলে আজ দেখানো হবে লোকসংগীতের অনুষ্ঠান।
একুশে টেলিভিশন
একুশে টেলিভিশনে রাত ৯টা ২৫ মিনিটে দেখানো হবে ধারাবাহিক নাটক শ্বশুরবাড়ি মধুর হাঁড়ির চতুর্থ পর্ব। এস এ হক অলিকের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন আমজাদ হোসেন, সজল, প্রভা, তানজিন তিশা, স্পর্শিয়া, আজিজুল হাকিমসহ অনেকে। তা ছাড়া একই চ্যানেলে একই দিন রাত ৮টায় প্রচারিত হবে একক নাটক পরী।
আরটিভি
আরটিভিতে আজ রাত ৮টা ৩০ মিনিটে নাটক তিনি আর অভিনয় করবেন না। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আর বি প্রীতম। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, সোনিয়া হোসাইন, কামাল হোসাইন বাবর, তোফায়েল আযম চৌধুরী ও সাগর। প্রাক্তন নামের একটি নাটক দেখানো হবে আজ রাত ১১টা ৪৫ মিনিটে। এতে অভিনয় করেছেন আফজাল হোসেন ও নুসরাত ইমরোজ তিশা।
বৈশাখী টিভি
বৈশাখী টেলিভিশনে রাত ১০টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক প্রমটার। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মোস্তফা কামাল। একই দিনে একই চ্যানেলে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে দেখানো হবে ধারাবাহিক নাটক ঘর জামাই-এর চতুর্থ পর্ব। স্ট্রিট শো জাদুর শহর দেখানো হবে বেলা ৩টা ১০ মিনিটে।
এসএ টিভি
এসএ টিভিতে টেলিছবি প্রতীক্ষা দেখানো হবে বেলা ২টা ২০ মিনিটে। ইমেল হকের পরিচালনায় এতে অভিনয় করেছেন আরফান নিশো ও সানজিদা প্রীতি। একই চ্যানেলে আজ রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক এখনও এখানে প্রিয় রোদের ঘ্রাণ।

.
.

দেশ টিভি
লজ্জাবতী লায়লা ধারাবাহিক নাটকের দৃশ্যে তিশা ও আজাদ আবুল কালাম। মাসুম শাহরীয়ারের রচনা ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় আজ বিকেল ৫টা ৪৫ মিনিটে নাটকটি দেখানো হবে দেশ টিভিতে।
বাংলাভিশন
ক্রিকেটার তাসকিন, নাসির, এনামুল বিজয় ও সাব্বির অংশ নিয়েছেন ‘আমাদের গর্ব আমাদের ক্রিকেটার্স’ অনুষ্ঠানে। এটি উপস্থাপনা করেছেন রুমানা মালিক। আজ রাত ৮টা ৫০ মিনিটে বাংলাভিশনে দেখানো হবে এ আয়োজন।

.
.

এশিয়ান টিভি
দুপুর ১২টা ৪০ মিনিটে দেখানো হবে ঈদের সিনেমার গান ও তারকা শিল্পীদের সঙ্গে আড্ডার অনুষ্ঠান ‘ঈদ সিনে গান’। এ অনুষ্ঠানে আজ অতিথি হয়ে এসেছেন সংগীতশিল্পী কনা। রাত ৮টায় একই চ্যানেলে দেখানো হবে পলিটিক্যাল ফান শো। রাত ৮টা ৫০ মিনিটে ধারাবাহিক নাটক নায়ক।
এনটিভি
ধারাবাহিক নাটক সাদা কালো রঙিন। এনটিভিতে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে দেখানো হবে ঈদের ৭ পর্বের ধারাবাহিকটির চতুর্থ পর্ব। আলী ফিদা একরামের রচনা ও পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন চম্পা, রাজ, মিলা হোসেন, মাজনুন মিজান, আহমেদ রুবেল, পিদিম প্রমুখ। রাত ৮টা ৫ মিনিটে এ চ্যানেলেই দেখা যাবে নাটক সবুজ আলপথে একদিন। রাত ১১টা ৩০ মিনিটে ‘কত যে তোমাকে বেসেছি ভালো’ প্রচারিত হবে। এনটিভিতেই রাত ১টা ১৫ মিনিটে সরাসরি সম্প্রচারিত ‘লিভিং লিজেন্ডস’ অনুষ্ঠানে আজ অংশ নেবে গানের দল মাইলস।

.
.

চ্যানেল আই
টেলিছবি জিনিয়াস-এর দৃশ্যে সুমন পাটোয়ারি, ফারুক আহমেদ ও মারজুক রাসেল। আরিফ রহমানের রচনা ও পরিচালনায় আজ বেলা ২টা ৩০ মিনিটে দেখানো হবে এ টেলিছবিটি। এতে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, চন্দ্র মণি প্রমুখ।

.
.

মাছরাঙা টেলিভিশন
চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষাকে আজ দেখা যাবে মাছরাঙা টেলিভিশনের সেলিব্রেটি শো ‘কেমিস্ট্রি’তে। রাত ৯টায় দেখানো হবে এটি।