ঈদের তৃতীয় দিনে কী থাকছে টেলিভিশনে–পর্ব ১

বিটিভিতে রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে ‘ভাইরাল ভাইরাস’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ড নাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। আজ ঈদের তৃতীয় দিন কী কী সিনেমা থাকছে তা নিয়ে ছোট্ট আয়োজন।
বিটিভি
সকাল ৯টা ৩০ মিনিটে জাদু ‘লাক ভেলকি লাক’। দুপুর ১২টা ২০ মিনিটে ‘ঈদ আড্ডা’। বেলা ১টায় অনুষ্ঠান ‘মিলেমিশে সবে, মাতি উত্সবে’। বেলা ১টা ৩০ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘নৃত্যে আনন্দে’। বেলা ২টা ৩০ মিনিটে সিনেমা ‘দুই জীবন’। অভিনয়ে দিতি, কবরী, বুলবুল আহমেদ। বিকেল ৫টা ১০ মিনিটে ‘আঞ্চলিক গানের অনুষ্ঠান’। সন্ধ্যা ৭টায় ‘ঈদ ব্যান্ড শো’। রাত ৮টা ৩০ মিনিটে নাটক অতঃপর সাত দিন। রাত ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠান ‘ছায়াছন্দ’। রাত ১০টা ২০ মিনিটে অনুষ্ঠান ‘ভাইরাল ভাইরাস’।

এটিএন বাংলা
সকাল ১০টা ২০ চিরদিন আমি তোমার, রিয়াজ, পূর্ণিমা। ২টা ৫০ আমি নেতা হব, শাকিব খান, মিম। ৬টায় মনে মনে, তৌসিফ, ফারিন। ৭টা ৩৫ ওয়েডিং ক্রাশ, মুশফিক ফারহান, কেয়া পায়েল। ৮টা ৪৫ কানকথা, অপূর্ব, তাসনিয়া ফারিণ। ১১টায় টেলিছবি ফাঁকা মাঠে গোল, জাহিদ হাসান, সারিকা।

চ্যানেল আইতে সকাল ১০টা ১৫ মিনিটে ছিল সিনেমা ‘গন্ডি’

চ্যানেল আই
সকাল ১০টা ১৫ মিনিটে সিনেমা ‘গন্ডি’। অভিনয়ে সব্যসাচী চক্রবর্তী, সুবর্ণা মুস্তাফা, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ প্রমুখ। আড়াইটায় টেলিছবি ম্যাটিনি শো, নিশো, মেহজাবীন প্রমুখ। বিকেল সাড়ে ৪টায় টেলিছবি লাস্ট উইশ, সাবিলা নূর, শাওন, রিফাত চৌধুরী প্রমুখ।

৬টা ২০ ছোটকাকু সিরিজ সৈয়দপুরের সৈয়দ সাহেব। ৭টা ৪০ বয়স একটি সংখ্যা, সজল, বৃষ্টি, আবুল হায়াত, ডলি জহুর, দিলারা জামান প্রমুখ। ৯টা ৩৫ অ্যারেঞ্জ ম্যারেজ, ইরফান সাজ্জাদ, সাফা কবির, সাবেরী আলম প্রমুখ। সাড়ে ১১টা ‘ফ্রান্সের জু বারবেন’। পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় মুকিত মজুমদার।

এনটিভিতে থাকছে ‘হোয়াট ইজ লাভ’

এনটিভি
সকাল ১০টা ৫ ফাঁদ, শাকিব খান, আঁচল প্রমুখ। ২টা ২৫ রক্ত, পরীমনি, রোশান, অমিত হাসান, আশীষ বিদ্যার্থী প্রমুখ। ৬টা ১০ নৃত্যানুষ্ঠান ‘নীল প্রজাপতি’। ৬টা ৪৫ ধারাবাহিক ‘হোয়াট ইজ লাভ–৩’, মোশাররফ করিম, সালাউদ্দীন লাভলু প্রমুখ। ৭টা ৫৫ আদার হাফ, তাহসান, মীম প্রমুখ। সাড়ে ৯টা ‘পালিয়ে বিয়ে’, অপূর্ব, সারিকা প্রমুখ। ১১টা ৫ ‘আমার কেরানি বাবা’, ফজলুর রহমান বাবু, ফারিণ প্রমুখ। ১২টায় ‘কিংবদন্তির গান’, শিল্পী ঐশী ও অপু।