ঈদের দিনে কী থাকছে টেলিভিশনে–পর্ব ১
সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ড নাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের তিন দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন। এ ছাড়া থাকছে ঢালিউডের ঈদের ছবি, দেশ–বিদেশের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর সিনেমা ও সিরিজের খবর
বিটিভি
বেলা ১১টা ১৫ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘মজার খেলা মজার মেলা’। দুপুর ১২টা ১৫ মিনিটে ‘রান্না ঘর’। বেলা ১টায় ‘সিসিমপুর’। বেলা ১টা ৩০ মিনিটে ‘নৃত্যের তালে তালে’। বেলা ২টা ২৫ মিনিটে সিনেমা তোমার জন্য মরতে পারি। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। বিকেল ৪টা ৩০ মিনিটে রম্য বিতর্ক ‘পাত্রী হিসেবে আমিই সেরা’। বিকেল ৫টা ১০ মিনিটে সংগীতাঙ্গন। রাত ৮টা ৩০ মিনিটে নাটক দূরসম্পর্ক। রাত ৯টা ৩০ মিনিটে ‘ছায়াছন্দ’। রাত ১০টা ২০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’।
এটিএন বাংলা
সকাল ৮টা ৪৫ মিনিটে বিশেষ নাটক বিবাহ করিতে ইচ্ছুক। অভিনয়ে অপূর্ব, কেয়া পায়েল। সকাল ১০টা ২০ মিনিটে সিনেমা এক টাকার দেনমোহর। অভিনয়ে শাকিব, অপু, সোহেল রানা, উজ্জল, সুচরিতা। বেলা ১টা ২৫ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদের খুশি’। বেলা ২টা ২০ মিনিটে কমেডি শো ‘গান ইন ফান’। বেলা ২টা ৫০ মিনিটে সিনেমা মাই নেম ইজ খান। অভিনয়ে শাকিব, অপু। বিকেল ৫টা ৫০ মিনিটে বিশেষ নাটক করাপশন। অভিনয়ে তারিক আনাম, সাজু খাদেম, তাসনিয়া ফারিণ, মুনিরা মিঠু। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বিশেষ নাটক রঙ্গীলা। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাবিলা নূর। রাত ৮টা ৫০ মিনিটে হানিফ সংকেত পরিচালিত বিশেষ নাটক রটে বটে–ঘটে না । অভিনয়ে আবুল হায়াত, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ। রাত ১০টা ৩০ মিনিটে মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান ‘রঙের দুনিয়া’। রাত ১১টা ৩০ মিনিটে বিশেষ টেলিফিল্ম আপনজন। অভিনয়ে অপূর্ব, কেয়া পায়েল।
চ্যানেল আই
সকাল ১০টা ১৫ মিনিটে সিনেমা যা হারিয়ে যায়। অভিনয়ে আফজাল হোসেন, ঝিলিক জান্নাত, তুষার খান, মাসুম বাশার। বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম অনাকাঙ্ক্ষিত বিয়ে। অভিনয়ে আফরান নিশো, তানজিন তিশা। বিকেল ৪টা ১০ মিনিটে টেলিফিল্ম প্রথম প্রথম প্রেম। অভিনয়ে আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ, শহীদুজ্জামান সেলিম, নাবিলা, আরশ খান। বিকেল ৫টা ৪০ মিনিটে ‘সংগীতানুষ্ঠান’। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজ মানিকগঞ্জের মানিক প্যালেস অবলম্বনে নির্মিত ছোটকাকু। অভিনয়ে আফজাল হোসেন, অর্ষা, সীমান্ত। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটক খোঁপা। অভিনয়ে তানজিকা আমিন, সালাহউদ্দিন লাভলু, পারভেজ। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক গল্পের নাম যা হয় না। অভিনয়ে আহসান হাবিব নাসিম, তানিয়া আহমেদ, মুমতাহিনা টয়া।