ঈদের দিনে কী থাকছে টেলিভিশনে–পর্ব ৩

সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ড নাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের তিন দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।

ব্যাম্বো হাশেম নাটকে মোশাররফ করিম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভি

সকাল ১০টা ১০ মিনিটে সিনেমা আমি নেতা হবো। অভিনয়ে শাকিব খান, বিদ্যা সিনহা মীম। বেলা ২টা ১০ মিনিটে ওয়ার্ল্ড প্রিমিয়ার ওয়েব ফিল্ম সাপলুডু। অভিনয়ে আরিফিন শুভ, বিদ্যা সিনহা মীম। বিকেল ৫টা ৩০ মিনিটে বিশেষ সংগীতানুষ্ঠান ‘ক্লাব ইয়ং স্টার’। সন্ধ্যা ৬টায় ঈদের ধারাবাহিক নাটক ভাইরাজ। অভিনয়ে জাহিদ হাসান, শেহতাজ মুনীরা। সন্ধ্যা ৭টায় একক নাটক অবসরপ্রাপ্ত প্রেমিক। অভিনয়ে ঋষি কৌশিক, আঁচল। রাত ৮টায় একক নাটক মেঘলা। অভিনয়ে তৌসিফ মাহবুব, তানজিন তিশা। রাত ৯টায় ঈদ ধারাবাহিক নাটক ড্রিম ট্যারেস। অভিনয়ে চঞ্চল চৌধুরী, অহনা রহমান। রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক প্রিয় খেয়ালে ২। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর। রাত ১১টায় একক নাটক ব্যাম্বো হাশেম। অভিনয়ে মোশাররফ করিম, নিলাঞ্জনা নীলা।

‘স্ফুলিঙ্গ’ ছবির দৃশ্যে পরীমনি ও শ্যামল মওলা
সংগৃহীত

দীপ্ত টিভি

সকাল ৯টায় সিনেমা কিস্তিমাত। অভিনয়ে আরিফিন শুভ, আঁচল। দুপুর ১২টা ১০ মিনিটে শর্টফিল্ম কি কথা তোমার সাথে। অভিনয়ে স্পর্শিয়া। বেলা ১২টা ৩৫ মিনিটে শর্টফিল্ম দ্য অ্যাপার্টমেন্ট। অভিনয়ে খায়রুল বাসার, নাদিয়া মীম। বেলা ১টায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার সিনেমা স্ফুলিঙ্গ। অভিনয়ে শ্যামল মাওলা, পরীমনি, মম। বিকেল ৪টায় টিভি ফিচার ফিল্ম সাহসিকা। অভিনয়ে তানজিন তিশা, মিথিলা, মনোজ প্রামাণিক। সন্ধ্যা ৭টায় সেলিব্রেটি টকশো চেনা মুখ অজানা গল্প। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তুর্কি ধারাবাহিক ‘জননী জন্মভূমি’।

রাত ৮টায় একক নাটক নিজস্ব প্রতিবেদন। অভিনয়ে মনোজ প্রামাণিক, সাবিলা নুর। রাত ৯টায় তুর্কি ধারাবাহিক বাহার। রাত ১০টায় একক নাটক বাজি। অভিনয়ে মোশাররফ করিম, মিহি। রাত ১১টায় একক নাটক সুইট রিভেঞ্জ। অভিনয়ে ফারহানা, আন্নি মেককেইন্ড। রাত ১১টা ৫৫ মিনিটে শর্টফিল্ম মগজে মহাপ্রলয়। অভিনয়ে হুমাইরা স্নিগ্ধা, আসমা বৃষ্টি। রাত ১২টা ৩০ মিনিটে শর্টফিল্ম নাইট ইজ স্টিল ইয়ং। অভিনয়ে চমক, বাকার বকুল।

নাগরিক

সকাল ৮টায় সিনেমা তুমি স্বপ্ন তুমি সাধনা। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। সকাল ১০টা ১৫ মিনিটে সিনেমা স্বামীর সংসার। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। বেলা ১টা ৫ মিনিটে সিনেমা পূর্ণ্যদৈর্ঘ্য প্রেম কাহিনী-১। অভিনয়ে শাকিব খান, জয়া। বিকেল ৪টা ১৫ মিনিটে সিনেমা পূর্ণ্যদৈর্ঘ্য প্রেম কাহিনী-২। অভিনয়ে শাকিব খান, জয়া আহসান। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঈদের বিশেষ ধারাবাহিক লায়িকার মা। অভিনয়ে কেয়া, মুকিত জাকারিয়া। রাত ৮টা ৫ মিনিটে নাটক ফাইসা গেছি। অভিনয়ে নিলয়, হিমি। রাত ৯টা ১৫ মিনিটে ঈদের বিশেষ ধারাবাহিক অসহ্য মাখন। অভিনয়ে জাহিদ হাসান, মায়মুনা মম। রাত ৯টা ৫০ মিনিটে ঈদের বিশেষ ধারাবাহিক গার্লস গ্রুপ। অভিনয়ে নাদিয়া মীম, নাবিলা। রাত ১০টা ২৫ মিনিটে ঈদের বিশেষ ধারাবাহিক কমন গার্লফ্রেন্ড। অভিনয়ে জামিল, রাশেদ সীমান্ত। রাত ১১টা ৫ মিনিটে ঈদের বিশেষ নাটক এক্সচেঞ্জ টু।

বাংলাভিশন

সকাল ১০টা ৫ মিনিটে সিনেমা প্রিয়া আমার জান। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্ম চাঁটগাইয়া গোলমাল। অভিনয়ে ইরফান সাজ্জাদ, সাবিলা নূর, মুকিত জাকারিয়া, নাবিলা ইসলাম।

বিকেল ৫টায় ঈদের ধারাবাহিক নাটক গফুরের জোড়া জামাই। অভিনয়ে আ খ ম হাসান, শামীম জামান, জান্নাতুল ফেরদৌস । বিকেল ৫টা ৩০ মিনিটে ব্যাচেলর কুরবানী। অভিনয়ে মারজুক রাসেল, মিশু সাব্বির, পলাশ, সাবিলা নূর, পারসা ইভানা। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে নাটক সে ছিল আমার।

অভিনয়ে তৌসিফ মাহবুব, তানজিন তিশা। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নাটক সাউন্ড ম্যান। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা। রাত ৮টা ৪০ মিনিটে ঈদের ধারাবাহিক নাটক উড়াল দেব আকাশে। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম। রাত ৯টা ২৫ মিনিটে নাটক নানা বাড়ি বরিশাল। অভিনয়ে নিলয়, হিমি। রাত ১০টা ৪৫ মিনিটে নাটক মন বলে তুমি ফিরবেই। অভিনয়ে ফারহান, কেয়া পায়েল।

দুরন্ত

দুপুর ১২টায় ধারাবাহিক নাটক অদ্ভুতুড়ে বইঘর। দুপুর ১২টা ৩০ মিনিটে প প্যাট্রোল। বেলা ১টায় ঈদের ধারাবাহিক নাটক হৈ হৈ হল্লা। বেলা ১টা ৩০ মিনিটে ব্লেজ অ্যান্ড দ্য মনস্টার মেশিনস। বেলা ২টায় বাবল গাপিস। বেলা ৩টায় বিদেশি সিনেমা মিনোস। বিকেল ৫টা ৩০ মিনিটে ঈদের ধারাবাহিক নাটক হৈ হৈ হল্লা। সন্ধ্যা ৬টায় দি ইংলিশ ক্লাব। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রঙের খেলায় সুরের ভেলায়। সন্ধ্যা ৭টায় প প্যাট্রোল। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ব্লেজ অ্যান্ড দ্য মনস্টার মেশিনস। রাত ৮টায় ঈদের ধারাবাহিক নাটক হৈ হৈ হল্লা। রাত ৮টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক অদ্ভুতুড়ে বইঘর। রাত ৯টা ৩০ মিনিটে গল্প শেষে ঘুমের দেশে। রাত ১০টায় বিদেশি সিনেমা আ্যালবার্ট।

দেশ টিভি

সকাল ১০টা ৩০ মিনিটে সিনেমা লক্ষ্মীর সংসার। অভিনয়ে শাবানা, জসিম, জাফর ইকবাল। বেলা ৩টায় ‘গানে আনন্দে’। শিল্পী প্রিয়াংকা গোপ, ইউসুফ আহমেদ খান। সন্ধ্যা ৬টায় নাটক কি কথা তাহার সাথে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নাটক উইথ দ্য অ্যাপার্টমেন্ট। রাত ৯টা ৩০ মিনিটে কমেডি শো দেশ মানে না আপনে মোড়ল। রাত ১০টায় ‘লাইভ মিউজিক ফেস্ট’। শিল্পী খুরশীদ আলম, ইয়াসমিন লাবণ্য।