টিভিতে আজ যা যা দেখতে পারেন–পর্ব ১

ঈদুল আজহা ঘিরে টেলিভিশনের অনুষ্ঠানমালা সাজানো হয়েছে বর্ণিল সব আয়োজনে। নাটক, ধারাবাহিক, ম্যাগাজিন অনুষ্ঠান, গান, নাচসহ সরাসরি (লাইভ) অনুষ্ঠানে ভরপুর এবারের ঈদ আয়োজন। চলুন দেখে নেওয়া যাক ঈদের দিন কোনো টিভিতে কী চলছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিটিভির ব্যান্ড শোতে গাইবে ১৫টি ব্যান্ড
সংগৃহীত

বিটিভি
২টা ৩৫ মিনিটে সিনেমা ‘কুসুম কুসুম প্রেম’। অভিনয়ে মৌসুমী, ফেরদৌস, রিয়াজ। বিকেল ৫টা ১০ মিনিটে ব্যান্ড শো ‘রক কার্নিভ্যাল’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নাচের অনুষ্ঠান ‘নাচ ময়ূরী নাচ রে’। রাত ৮টা ৩৫ মিনিটে নাটক ‘হাম্বা ডট কম’। ৯টা ৩০ মিনিটে ‘ছায়াছন্দ’। ১০টা ২০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’।

বসগিরি ছবির দৃশ্য
সংগৃহীত

এটিএন বাংলা
বেলা ২টা ৪৫ মিনিটে সিনেমা ‘বসগিরি’। অভিনয়ে শাকিব খান, বুবলী। বিকেল ৫টা ৫০ মিনিটে ৭ পর্বের ধারাবাহিক ‘বগা ফান্দে’। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে গেম শো ‘দ্য বক্স’। ৭টা ৪০ মিনিটে নাটক ‘মন দরিয়া’। অভিনয়ে অপূর্ব, তাসনিয়া ফারিণ। রাত ৮টা ৫০ মিনিটে নাটক ‘যুগের হুজুগে’। ১১টা ৩০ মিনিটে টেলিছবি ‘গোলেমালে বেসামাল’।

তুমি আমার নও নাটকের দৃশ্য
সংগৃহীত

একুশে টিভি
বেলা ২টা ৩০ মিনিটে সিনেমা ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-১’। অভিনয়ে শাকিব খান, জয়া আহসান। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সাত পর্বের ধারাবাহিক ‘হালকার উপর ঝাপসা’। অভিনয়ে মীর সাব্বির, প্রাণ রায়, নাদিয়া আহমেদ। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সাত পর্বের ধারাবাহিক ‘অফলাইন মামা অনলাইনে’। অভিনয়ে সালাহউদ্দিন লাভলু, তানিয়া আহমেদ। রাত ৮টায় নাটক ‘বিনা মেঘে বৃষ্টি’। অভিনয়ে মনোজ প্রামাণিক, সৌমন্তি সৌমী। রাত ৯টা ২০ মিনিটে সাত পর্বের ধারাবাহিক ‘ভিডিও জাহাঙ্গীর’। অভিনয়ে জাহিদ হাসান, সাজু খাদেম। রাত ১০টায় নাটক ‘তুমি আমার নও’। অভিনয়ে জোভান, সাবিলা নূর। রাত ১১টা ২০ মিনিটে গানের অনুষ্ঠান ‘কালজয়ী সিনেমার গান’। শিল্পী আগুন ও কর্নিয়া।

লা পেরুজের সূর্যাস্ত’ নাটকের দৃশ্য
সংগৃহীত

চ্যানেল আই
সকাল ১০টা ১৫ মিনিটে সিনেমা ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’। অভিনয়ে কাজী মারুফ, অরীন। বেলা ২টা ৩০ মিনিটে টেলিছবি ‘মনের আড়ালে মন’। অভিনয়ে মৌ, গাজী নুর। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক ‘হ্যালো শুনছেন’। অভিনয়ে আফরান নিশো, তানজিন তিশা। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘লা পেরুজের সূর্যাস্ত’। অভিনয়ে নিরব, মারিয়া নূর।