ঈদের দুই টেলিছবিতে নোবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোবেল
নোবেল

মডেল নোবেল এয়ারটেল বাংলাদেশের হেড অব বিজনেস (করপোরেট সেলস) হিসেবে কর্মরত আছেন। অফিসের কাজের ব্যস্ততার ফাঁকে সময় পেলে টিভি নাটক আর টেলিছবিতে অভিনয় করেন। তবে তা একেবারে হাতেগোনা। অবশ্য এবারের ঈদে নোবেল অভিনীত টেলিছবির দেখা মিলবে। তাও আবার একটি নয়, ঈদের জন্য দুটি টেলিছবিতে অভিনয় করেছেন নোবেল। নাটকগুলো হলো নিঃসঙ্গ রাধাচূড়া ও ফেয়ার গেইম। প্রথমটির পরিচালক ফাহমিদা ইরফান এবং পরেরটির কৌশিক শংকর দাশ।

এ প্রসঙ্গে নোবেল বলেন, ‘অভিনয়ে কখনোই নিয়মিত ছিলাম না। এখনো না। তবে ভালো গল্প ও চরিত্র হলে বিশেষ দিনের নাটক বা টেলিছবিতে অভিনয় করি।’ মাসুম শাহরিয়ারের লেখা নিঃসঙ্গ রাধাচূড়া নাটকটির অভিনয়শিল্পী তারিন আর কৌশিক শঙ্কর দাশের ফেয়ার গেইম নাটকে নোবেলের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন নাদিয়া। এই ঈদে টেলিফিল্ম দুটি সম্প্রচার করা হবে।