ঈদের নাটক ও উপস্থাপনা নিয়ে ব্যস্ত শ্রাবণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রাবণ্য তৌহিদা
শ্রাবণ্য তৌহিদা

উপস্থাপক হিসেবে তাঁকে চেনেন সবাই। ক্রিকেট থেকে শুরু করে নানা ধরনের অনুষ্ঠান উপস্থাপনায় দেখা মেলে তাঁর। তবে মাঝেমধ্যে অভিনয়ও করেন শ্রাবণ্য তৌহিদা। যেমন এবারের ঈদেও তিনি অভিনয় করছেন তিনটি নাটকে। এরই মধ্যে দুটি নাটকের শুটিং শেষ। শ্রাবণ্য জানালেন, এহসান এলাহী পরিচালিত ‘অজানা সব কথা’ নামে একটি নাটকে অভিনয় করেছেন। এ ছাড়া কক্সবাজারে শুটিং হয়েছে ‘বিদেশি বউ’ নামে আরও একটি নাটকের। দুটি নাটকেই শ্রাবণ্যর বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। আরও একটি নাটকের শুটিং হবে এ সপ্তাহেই।
অভিনয় প্রসঙ্গে শ্রাবণ্য বলেন, ‘উপস্থাপনা করলেও আমার অভিনয়ের প্রতি খুব আগ্রহ আছে। এ কারণেই করা।’
অভিনয় ছাড়ার বিটিভির একটি অনুষ্ঠান উপস্থাপনা করতে দেখা যাবে তাঁকে। এ ছাড়া বেশ কয়েকটি অনুষ্ঠানে তাঁকে অতিথি হিসেবে দেখা যাবে। এরই মধ্যে সেসব অনুষ্ঠান ধারণও শেষ হয়েছে।
তবে শ্রাবণ্য জানালেন, একটি চ্যানেলে ঈদের দিন লাইভ অনুষ্ঠান উপস্থাপনা করবেন তিনি। আরও কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনার ব্যাপারে কথা চূড়ান্ত হয়েছে।