ঈদের পঞ্চম দিনের টিভিতে দেখতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশ টেলিভিশন
কবির বকুলের উপস্থাপনায় আজ রাত সাড়ে ১০টায় গান করবেন রফিকুল ইসলাম ও আবিদা সুলতানা।

.
.

আরটিভি
প্রেমের মরা নাটকের একটি দৃশ্য। আজ রাত সাড়ে আটটায় দেখানো হবে বৃন্দাবন দাসের রচনা ও তাইফুর জাহানের পরিচালনায় এই নাটক। অভিনয়ে চঞ্চল চৌধুরী, শায়লা সাবি, ফজলুর রহমান বাবু, শাহনাজ খুশি, আ খ ম হাসান।
মাছরাঙা টেলিভিশন
সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে শফিকুর রহমানের রচনা ও সৈয়দ শাকিলের পরিচালনায় নাটক নীল দুপুর। রাত সাড়ে ১০টায় খণ্ডনাটক এক মুঠো ভালোবাসা। রচনায় হাবিব জাকারিয়া ও পরিচালনায় অনন্য ইমন। রাত সাড়ে ১১টায় নূর সিদ্দিকীর রচনা ও রুশো রাকিবের পরিচালনায় টেলিছবি বিট লবণ।
চ্যানেল আই
ফারদিন এহসানের রচনা ও পরিচালনায় টেলিছবি ডেসটিনেশন টু বেলা আড়াইটায়। অভিনয়ে মৌসুমী, ওমর সানী, রবিউল ইসলাম রবি, সুব্রত, লুবাবা দিয়া প্রমুখ।
আনিসুল হকের রচনা ও তাহের শিপনের পরিচালনায় নাটক আলপিন। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, অপর্ণা ঘোষ, রহমত আলী, শামস সুমন, আলভি, সোহানা অলিভিয়া প্রমুখ। প্রচারিত হবে আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। জাকারিয়া সৌখিনের নাটক বাক বাকুম পায়রা রাত ৯টা ৩৫ মিনিটে। অভিনয়ে ইরেশ যাকের, পূর্ণিমা, ফারুক আহমেদ প্রমুখ।
বাংলাভিশন
মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় টেলিছবি গহীণ সুন্দরী বেলা ২টা ১০ মিনিটে। অভিনয়ে তিশা, রওনক হাসান, সমাপ্তি মাসুক, স্বাধীন খসরু প্রমুখ।
আতা তোতা পেরেশান নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান, কুসুম শিকদার, আলভী, শামীম জামান। ফজলুল সেলিমের রচনা ও শামীম জামানের পরিচালনায় নাটকটি দেখানো হবে আজ রাত ১১টা ৫৫ মিনিটে।

.
.

একুশে টেলিভিশন
আজ রাত আটটায় দেখানো হবে নাটক চল্লিশ বনাম চব্বিশ। রুম্মান রশীদ খানের রচনা এবং জিয়া উদ্দিন আলমের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন শিমুল, মম, তন্ময়, তানভীর প্রমুখ।
এশিয়ান
দুপুর ১২টা ৪০ থেকে ঈদের ছবির গান ও তারকা শিল্পীর সঙ্গে আড্ডা। বেনজীরের উপস্থাপনায় আজ এ অনুষ্ঠানে থাকবেন পড়শী। আনোয়ার হোসেনের রচনা ও পরিচালনায় সন্ধ্যা ৬টায় বিশেষ ধারাবাহিক নাটক ১৩৮ কালাচাঁদ লেন। অভিনয়ে নাঈম, সাজু খাদেম, আরফান আহমেদ, অর্ষা, শবনম ফারিয়া, ঈশিকা খান, স্বাধীন খসরু। রাত সাড়ে ১১টায় সরাসরি গান শোনাবেন সফি মণ্ডল ও শাহনাজ বেলী।
এটিএন বাংলা
বেলা ২টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘ভিজুয়াল টিউন’। রাত ৮টা ১৫ মিনিটে শামীম জামানের পরিচালনায় খণ্ডনাটক চুটকী ভান্ডার। অভিনয়ে সাজু খাদেম, আলভী, আ খ ম হাসান, অহনা, শামীম জামান, রহমত আলী।
রাত ৯টা ২০ মিনিটে ঈদের ছয় পর্বের ধারাবাহিক নাটক শত্রুর আজ পঞ্চম পর্ব। অভিনয় করেছেন মোশাররফ করিম ও শামীম জামান। আজ রাত ১১টা ৫০ মিনিটে টেলিছবি ভালবাসায় বসবাস। মীর্জা রাকিবের রচনা এবং সাদেক সিদ্দিকীর পরিচালনায় এতে অভিনয় করেছেন ইমন, অরিন, আন্না, সাগর, উদয় খান, নেহা প্রমুখ।
চ্যানেল নাইন
অঞ্জন আইচের পরিচালনায় বেলা আড়াইটায় দেখানো হবে টেলিছবি ডা. বাতেন সাহেবের দাঁতের বিরাট সমস্যা। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, ভাবনা প্রমুখ। বিকেল সাড়ে পাঁচটায় বিনোদনমূলক অনুষ্ঠান ‘হ-য-ব-র-ল’। দেবাশীষ বিশ্বাসের উপস্থাপনায় এতে থাকবেন নায়ক ফারুক, আরিফিন শুভ, নায়িকা পরীমনি, শহীদুজ্জামান সেলিম, কাজী হায়াত প্রমুখ। ছয় পর্বের ধারাবাহিক নাটক আইজল পিলাস সুন্দরী সন্ধ্যা ছয়টায়। রচনায় বৃন্দাবন দাস ও পরিচালনায় নিয়াজ মাহবুব। অভিনয়ে চঞ্চল চৌধুরী, শ্যামল মওলা, শাহনাজ খুশী, নাদিয়া, ডলি জহুর, ইভানা প্রমুখ। নাটক সন্ধ্যার মেঘমালা রাত ৭টা ৪০ মিনিটে। পরিচালনায় সোয়াইবুর রহমান। অভিনয়ে রওনক হাসান, শতাব্দী ওয়াদুদ, নাজিরা মৌ প্রমুখ। রাত ৯টা ১৫ মিনিটে সংগীতানুষ্ঠান ‘পাওয়ার লাউঞ্জ’। রাত সাড়ে ১০টায় নাটক অনুভূতির ঐকতান। পরিচালনায় মেহেদী হাসান টিংকু। অভিনয়ে সুবর্ণা মুস্তাফা, সজল প্রমুখ।

.
.

বৈশাখী টিভি
এহসান এলাহীর রচনা ও পরিচালনায় সন্ধ্যা সাড়ে সাতটায় নাটক গল্পের পেছনের গল্প। অভিনয়ে মারজুক রাসেল, উর্মিলা, তানভীর, কচি খন্দকার প্রমুখ।
দেশ টিভি
বেলা তিনটায় সরাসরি অনুষ্ঠানে গান শোনাবেন আতিক হাসান ও দীনাত জাহান মুন্নী। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সাইফ চন্দনের রচনা ও পরিচালনায় ঈদের ধারাবাহিক নাটক শেষের অধ্যায়। অভিনয় সজল, প্রভা, তানভীর, আইরিন, পিয়া বিপাশা, মিজান প্রমুখ। মাসুম শাহরীয়ারের রচনা ও মুসকানের পরিচালনায় সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে নাটক অন্তর্গত। অভিনয়ে ওয়াহিদ তারেক, সানজীদা প্রীতি, নাদিয়া মীম, নিঝুম প্রমুখ। রাত ১০টায় থাকবে ন্যান্সির একক গানের অনুষ্ঠান।
গাজী টিভি
সন্ধ্যা ছয়টায় ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় নাটক টমটম। অভিনয়ে আরমান পারভেজ, রাশেদ মামুন, তাসনুভা তিশা প্রমুখ। রাত সাড়ে আটটায় চয়নিকা চৌধুরীর রচনা ও পরিচালনায় নাটক এ কি সোনার আলোয়। অভিনয়ে আফসানা মিমি, আজাদ আবুল কালাম প্রমুখ। রাত সাড়ে ১১টায় টেলিছবি রূপকথার প্রজাপতি। রচনা ও পরিচালনা করেছেন রুবেল হাসান। অভিনয়ে সজল, মম, নওশাবা প্রমুখ।

.
.

এসএটিভি
ট্যাটু নাটকের একটি দৃশ্যে শখ ও আরফান নিশো। সৈয়দ শারমিনের পরিচালনায় নাটকটি আজ রাত ৮টা ৫০ মিনিটে দেখানো হবে।

.
.

এনটিভি
কুসুম কুসুম প্রেম নাটকের একটি দৃশ্য। পলাশ মাহবুবের রচনা ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় ঈদের ধারাবাহিক নাটকটি আজ দেখানো হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা, তারিক আনাম খান, ফারুক আহমেদ, শবনম ফারিয়া, মুনিরা মিঠু, রাশেদ মামুন অপু, আরফান আহমেদ, সুজাত শিমুল প্রমুখ।